চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএনবি ও ঢাকা কুরিয়ারের ‘এডিটর এট লার্জ’ আফসান চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ০৫, মে ২০২১
বাংলাদেশ
A A

প্রবীণ সাংবাদিক, লেখক, মুক্তিযুদ্ধের ইতিহাসবিদ, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত আফসান চৌধুরী ইউএনবি এবং ঢাকা কুরিয়ারে এডিটর এট লার্জ হিসেবে যোগ দিয়েছেন।

ইউএনবি এবং ঢাকা কুরিয়ারের চীফ এডিটর এনায়েতউল্লাহ খান বলেন: ইউএনবি এবং ঢাকা কুরিয়ারের প্রতিষ্ঠাতা সদস্য আফসান চৌধুরী পুনরায় এডিটর এট লার্জ হিসেবে যোগ দেয়ায় আমরা অত্যন্ত সম্মানিত। সাংবাদিকতা এবং ইতিহাস নিয়ে তার জ্ঞান এবং অভিজ্ঞতা আমাদের গণমাধ্যমের ভবিষ্যৎ এর জন্য বিশাল উপকারে আসবে।

তিনি আরও বলেন: আফসান চৌধুরীর যোগদান ডিজিটাল মিডিয়ার জন্য প্রেরণা হিসেবে কাজ করবে। বস্তুনিষ্ঠ এবং প্রাসঙ্গিক তথ্য দেয়ার পাশাপাশি তিনি একজন দক্ষ সামাজিক মাধ্যম কৌশলী।

দেশব্যাপী শতাধিক সংবাদদাতার পাশাপাশি ইউএনবির নিউইয়র্ক, নয়াদিল্লি, বেইজিং, কায়রো, লস অ্যাঞ্জেলেস, লন্ডন, ব্রাসেলস, টোকিও, ভ্যাঙ্কুভার এবং সিঙ্গাপুরে আর্ন্তজাতিক সংবাদদাতা রয়েছে। এর ২ কোটি দর্শক শ্রোতা এবং পাঠক রয়েছে।

ইউএনবি বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি দেশের সাথে সংবাদ বিনিময় চুক্তি করেছে। যার মধ্যে ভারতের পিটিআই চীনের সিনহুয়া, জাপানের কিয়োদো, মালেশিয়ার বার্নামা, দক্ষিণ কোরিয়ার ইউনাপ এবং এশিয়ানেট, রাশিয়ার আইটিএআর- টিএএসএস, আফ্রিকার এফএএপিএ, সাইপ্রাসের সিএএন, মরোক্কোর সংবাদ সংস্থা এমএপি, এশিয়া প্যাসিফিকের ওএএনএ উল্লেখযোগ্য।

১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ইউএনবি দক্ষিণ এশিয়ায় বেসরকারিখাতে আত্মপ্রকাশ করা প্রথম পরিপূর্ণ ডিজিটাল বার্তা সংস্থা। বিশ্বের সর্ববৃহৎ বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) ইউএনবির সংবাদ বিনিময়ের অংশীদার।

Reneta

এছাড়াও সংবাদ সংস্থা ওয়ার্ল্ড কংগ্রেসের (এনএডব্লিউসি) সদস্য ইউএনবি সর্বদা সংবাদের সত্যতা এবং যর্থাথতার ওপর গুরুত্ব দিয়ে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফসান চৌধুরীইউএনবি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশের চলচ্চিত্রকে গলা টিপে মারবেন না’

মে ১৩, ২০২৬

চীনে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

মে ১৩, ২০২৬

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

মে ১৩, ২০২৬

বাবরকে ছুঁলেন শান্ত, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার

মে ১৩, ২০২৬

সাহসী গল্প নিয়ে কানে আরব বিশ্বের নির্মাতারা

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT