চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড সিরিজেই ফিরতে চান তাসকিন

তামান্না তৃষাতামান্না তৃষা
৭:৪৮ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৬
স্পোর্টস
A A

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বিসিবি’র কন্ডিশনিং ক্যাম্পে অনুশীলন করছেন ক্রিকেটাররা। সিরিজের আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বিশেষজ্ঞ কোচের অধীনে বোলিং শুধরে নেয়ার কাজ করছেন তাসকিন আহমেদ।

কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের প্রস্তুতি নিচ্ছেন প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটে বিরতিটা বেশ দীর্ঘ হওয়ায় শুরুতেই ফিটনেসের ওপর গুরুত্ব মাশরাফি-মুশফিকদের।

জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়েও সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পারছেন না তরুণ ফাস্ট বোলার তাসকিন আহমেদ। বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় মার্চে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর থেকেই অ্যাকশন শোধরানোর কাজে মনোযাগী তাসকিন।

ঈদের আগে ও পরে এ পর্যন্ত নয়টি সেশনে তাসকিনের বোলিং নিয়ে কাজ করেছেন বিসিবি’র স্পেশালাইজড পেস বোলিং কোচ। তাসকিনের সমস্যা খুব গুরুতর না হওয়ায় পেসকে মূল ভিত্তি রেখেই কাজ করছেন তিনি।

ইংল্যান্ড সিরিজের আগে ফিরতে পারবেন কিনা-এমন প্রশ্নের জবাবে তাসকিন জানান, ‘আমি আশা করি পারব। সেভাবেই চেষ্টা করবো। চাইনা ইংল্যান্ড সিরিজ মিস হোক। অনেক কঠিন পরিশ্রম করছি যাতে ইংল্যান্ড সিরিজের আগেই পরীক্ষা দিয়ে আসতে পারি। আন্তর্জাতিক ম্যাচে খেলার অনুমতি পাই, যেন আবার সব ধরনের খেলায় ফিরতে পারি।’

এখন পর্যন্ত তাসকিনের বোলিং অ্যাকশনে ৬০ থেকে ৭০ শতাংশ উন্নতি হয়েছে বলে জানিয়েছেন কোচ মাহবুব আলী জাকি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT