চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইংল্যান্ড যুদ্ধের জন্য আমরা প্রস্তুত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

স্বাগতিক রাশিয়ার বিরুদ্ধে প্রবল চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল ক্রোয়েশিয়াকে। শেষ পর্যন্ত পেনাল্টিতে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েটরা। রুশদের বিরুদ্ধে কঠিন লড়াই করতে হলেও ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ বলেছেন, শেষ চারে ইংল্যান্ড যুদ্ধের জন্য প্রস্তুত তার দল।

১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। শেষ ষোলোর ম্যাচেও ডেনমার্কের বিরুদ্ধে পেনাল্টিতে জিতেছিল ক্রোয়েটরা। শেষ চারে তাদের প্রতিপক্ষ কোয়ার্টারে সুইডেনকে হেলায় হারানো ইংল্যান্ড।

পেনাল্টির শেষ শটে ইভান রাকিটিচ গোল করার পর কেঁদে ফেলেন দালিচ। পরে বলেন, ‘আমার ছেলেদের অভিনন্দন। সেই সঙ্গে দুর্দান্ত লড়াই করা রাশিয়াকেও। এটা শুধু সুন্দর একটা ম্যাচই ছিল না, বরং ছিল একটা যুদ্ধও। এটা সেমিতে যাওয়ার যুদ্ধ। আমরা ভাগ্যবান। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’

পেনাল্টির শেষ শট নিয়ে দালিচের মন্তব্য, ‘পেনাল্টির পুরো সময় আমি প্রায় জমে গিয়েছিলাম। রাকিটিচের শটের পর সেটা চোখ দিয়ে বেরিয়ে আসে। সত্যিই তখন নিজেকে মুক্ত মনে হয়েছিল। আমরা নিজেরা তো অবশ্যই, সেই সঙ্গে পুরো ক্রোয়েশিয়ার মানুষ খুশি। আমি এমননি এমননি কাঁদি নাই, এর পেছনে ভালো কারণ রয়েছে।’

সেমিফাইনালে ইংল্যান্ড ম্যাচ নিয়ে ক্রোয়েট কোচ বলেন, ‘ইংল্যান্ডকে টপকানোর মতো শক্তি আমাদের আছে। আমরা সেটা আটকে রাখতে চাই না। নিজেদের সেরাটা দেয়ারই চেষ্টা করব। আমরা খুব অনুপ্রাণিত। এটা একটা যুদ্ধ হবে, তবে নিজেদের উপর আমাদের বিশ্বাস আছে।’

কোয়ার্টারে সুইডেনকে ২-০ গোলে সহজেই হারিয়েছে ইংল্যান্ড। সেই কথা উল্লেখ করে দালিচ বলেন, ‘সুইডেনের চেয়ে তারা (ইংল্যান্ড) ভালো ছিল। তরুণ দলটি খুবই আক্রমণাত্মক।’

Reneta

তবে ইংল্যান্ডকে ভয় পাচ্ছে না ক্রোয়েশিয়া। মদ্রিচদের বসের সুরেও সেকথা, ‘বিশ্বকাপে কেউই ফেভারিট নয়। এখানে সবাই সমান সমান। আপনাকে লড়াই করতে হবে। সব ফেভারিটরা বাড়ি ফিরে গেছে। যারা কঠোর পরিশ্রম এবং সংগঠিতভাবে কাজ করেছে তারাই এখনও রাশিয়ায় আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রোয়েশিয়ারাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানী‌তে যুবদলের বি‌ক্ষোভ মি‌ছিল

পরবর্তী

বাংলাদেশের ছেলে মেয়েরা বিশ্বে সবচেয়ে মেধাবী: প্রধানমন্ত্রী

পরবর্তী

বাংলাদেশের ছেলে মেয়েরা বিশ্বে সবচেয়ে মেধাবী: প্রধানমন্ত্রী

ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে বিএনপির অভিযোগ

সর্বশেষ

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT