চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড-নিউজিল্যান্ড: ইতিহাস কী বলছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কয়েকঘণ্টা পরই লন্ডনের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বাদশ আসরের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দুই দলের যে-ই জিতুক, এটি নিশ্চিত যে ২৩ বছর পর নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে যাচ্ছে বিশ্বকাপ।

সেমিফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ভারতকে ১৮ রানে হারিয়ে ব্যাক-টু-ব্যাক ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড। ২০১৫ বিশ্বকাপে শিরোপার মঞ্চে অজিদের কাছে হেরেই স্বপ্নচূর্ণ হয়েছিল কিউইদের।

সেরা চারে দাপট দেখিয়ে ফাইনালে স্থান করে নেয়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ড শিরোপার মঞ্চে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, সেটি সহজেই অনুমেয়! ইতিহাস-পরিসংখ্যানও বলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসের কথাই।

Banglabid

বিশ্বকাপের মঞ্চে ৯ বারের সাক্ষাতে ফলাফলের পাল্লাটা নিউজিল্যান্ডের দিকেই ভারি। কিউইদের ৫ জয়ের বিপরীতে ইংল্যান্ড জিতেছে ৪টি ম্যাচে।

আবার চলতি বিশ্বকাপের লিগ ম্যাচে নিউজিল্যান্ডকে দাপটে হারিয়েই সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। চেস্টার-লি-স্ট্রিটে কিউইদের ১১৯ রানের বড় ব্যবধানে হারায় ইংলিশরা।

১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ইংল্যান্ড। এরপর ১৯৭৯ এবং ১৯৮৩ বিশ্বকাপেও জয় পায় ইংলিশরা। ১৯৮৩ বিশ্বকাপেই দ্বিতীয় সাক্ষাতে ঘুরে দাঁড়ায় কিউইরা, দারুণ এক জয় পায়। সেই থেকে নিউজিল্যান্ডের আধিপত্যের শুরু!

Reneta

১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারায় নিউজিল্যান্ড। এরপর ১৯৯৬, ২০০৭ এবং ২০১৫ বিশ্বকাপেও জয় পায় তাসমান সাগরপাড়ের দেশটি। ব্যতিক্রম ঘটে এবারের বিশ্বকাপে।

সবমিলিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে ৯০ বারের সাক্ষাতে হাড্ডাহাড্ডি লড়াই দুই দেশের মধ্যে। নিউজিল্যান্ডের ৪৩ জয়ের বিপরীতে ইংল্যান্ড জিতেছে ৪১টি ম্যাচে। দুটি ম্যাচ টাই হয়েছে, চারটি পরিত্যক্ত।

ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিংলাইন স্বাগতিকদের এগিয়ে রাখছে ফাইনালের মঞ্চে। তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সও জানান দিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

নিউজিল্যান্ডের মূলশক্তি সেখানে বোলিং অ্যাটাক। লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্টরা দারুণ ছন্দে রয়েছেন। স্পিনে মিচেল স্যান্টনারও ভয়ঙ্কর হয়ে উঠছেন। মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ফর্মও ভরসা যোগাচ্ছে কিউইদের। নিউজিল্যান্ডের দুর্ভাবনার মূল জায়গা আসলে ওপেনিং। শ্রীলঙ্কা ম্যাচ বাদে ওপেনাররা উড়ন্ত সূচনা এনে দিতে পারেননি কোনো প্রতিপক্ষের বিপক্ষেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-নিউজিল্যান্ডবিশ্বকাপ ফাইনালবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসামে ভারী বৃষ্টিতে বন্যায় ৭ জনের মৃত্যু, ২৫ জেলা প্লাবিত

পরবর্তী

এরশাদের জানাযা ও দাফন কোথায়?

পরবর্তী
এরশাদের জানাযা

এরশাদের জানাযা ও দাফন কোথায়?

ইংল্যান্ড: যে পথে ফাইনালে

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT