চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে লজ্জায় ফেলে উল্টো লজ্জায় আয়ারল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডকে লজ্জায় ফেলে উল্টো লজ্জায় আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ৮৫ রানে অলআউট হওয়ার কলঙ্ক মুছে টেস্ট জিতে নিল ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে আইরিশদের ৩৮ রানে গুড়িয়ে দিয়ে চারদিনের টেস্ট ম্যাচ তিনদিনেই জিতে নেয় বিশ্বজয়ীরা। ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪৩ রানে হারে আয়ারল্যান্ড।

ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা কামব্যাক টেস্ট জয় এটি। ১৯০৭ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৭৬ রানে অলআউট হয়েও শেষ পর্যন্ত ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। তেমন ঘটনা দ্বিতীয়বার ঘটালো তারা। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে এটি পঞ্চম সর্বনিম্ন প্রথম ইনিংস স্কোরের পরও কোনো দল ম্যাচ জিতল।

১৫.৪ ওভারেই অলআউট হয় আয়ারল্যান্ড। লর্ডসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোরে অলআউটের রেকর্ড লেখা থাকল তাদের নামের পাশে। এর আগে ১৯৭৪ সালে এই ইংল্যান্ডের কাছেই লর্ডসে ৪২ রানে অলআউট হয়েছিল ভারত এবং সেটা আরও কম বলে (মাত্র ৯৪ বলে)।

Banglabid

সবমিলিয়ে সপ্তম সর্বনিম্ন ইনিংস এই ৩৮ রান। একনম্বরে আছে নিউজিল্যান্ডের ২৬ রানে অলআউট হওয়া। এই ইংল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে ১৯৫৫ সালে লজ্জার রেকর্ড গড়ে কিউইরা। এরপর সাউথ আফ্রিকা দুইবার ৩০ রানে অলআউট হয় ইংলিশদের কাছে ১৮৯৬ ও ১৯২৪ সালে। ১৮৯৯ সালে একবার ইংল্যান্ডের কাছে ৩৫ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ১৯৩২ সালে অস্ট্রেলিয়ার কাছেও ৩৬ রানে অলআউট হয়েছিল সাউথ আফ্রিকা। তার আগে ১৯২২ সালে আবার ইংল্যান্ডের কাছে ৩৬ রানে গুটিয়ে যায় অজিরা।

আইরিশদের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন ক্রিস ওকস। দ্বিতীয় ইনিংসে ১৭ রানে ৬ উইকেট নেন তিনি। এই নিয়ে টেস্ট ক্যারিয়ারে তিনবার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন তিনি। অবাক করা বিষয় হল, তিনবারই তিনি এই কাজ করলেন লর্ডসে।

প্রথম ইনিংসে এক হাফসেঞ্চুরিসহ সাতজন ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁলেও দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের মাত্র একজন ব্যাটসম্যান দুই অঙ্ক স্পর্শ করেন (১১ রান)।

Reneta

আগেরদিন প্রথম ইনিংসে ৮৫ রানে অলআউট হওয়ার কলঙ্ক মুছে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের প্রাথমিক ধাক্কাটা সামলে দিয়েছিলেন জেসন রয়, জ্যাক লিচরা। কিন্তু লর্ডসে বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিন চাপ পুরোপুরি কাটাতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে স্কোর ৩০৩-৯ রানে বৃহস্পতিবার শেষ করে ইংল্যান্ড, এগিয়ে থাকে ১৮১ রানে। তবে শুক্রবার আর কোনো রান যোগ করার আগেই অলআউট হয়ে যায় তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালিঙ্গার তোপে শুরুতেই হোঁচট

পরবর্তী

খালেদা জিয়া অসুস্থ বলে বিএনপির যে দাবি

পরবর্তী
খালেদা জিয়া-জামিন শুনানির আবেদন হাইকোর্টে

খালেদা জিয়া অসুস্থ বলে বিএনপির যে দাবি

তিন ‘পাপী’কে নিয়েই অ্যাশেজে অস্ট্রেলিয়া

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT