চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ পরীক্ষায় ডাহা ফেল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, পিচে খেলোয়াড়ের অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

কাগজে-কলমে ছিল হাইভোল্টেজ ম্যাচ, আরেক হাইভোল্টেজ লড়াই ভারত-পাকিস্তান ম্যাচের মতোই হল একতরফা। হেসেখেলে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড।

দুবাইয়ে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারের শেষ বলে গুটিয়ে যাওয়ার সময় অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া জমাতে পেরেছিল মাত্র ১২৫ রান। জবাব দিতে নেমে ইয়ন মরগানের ইংল্যান্ড ২ উইকেট হারিয়ে ১১.৪ ওভারে জয়ে নোঙর ফেলে।

শনিবার ব্যাটে এসে অজিদের টপঅর্ডারের পাঁচ ব্যাটারের চারজনই ছুঁতে পারেননি দুঅঙ্ক। যাদের মধ্যে সর্বোচ্চ সংগ্রহটি আবার গ্লেন ম্যাক্সওয়েলের, সবে ৬ রান। ওয়ার্নার ১, স্মিথ ১, স্টয়নিস রানের খাতাই খুলতে পারেননি।

Banglabid

ওপেনার ফিঞ্চ করেছেন ৪৯ বলে ৪৪ রান। অধিনায়কের সঙ্গে ওয়েড ১৮, অ্যাগার ২০, কামিন্স ১২, জাম্পা ১৩, বোলারদের এই রানগুলো মিলে মোটামুটি একটা সংগ্রহ দাঁড় হয়।

অজিদের প্রথম ছয় ব্যাটার কোনো ছয় মারতে পারেননি, চার মোটে ৬টি। সবমিলিয়ে ৭টি চারের সঙ্গে ৫টি ছক্কা তাদের ইনিংসে।

প্রতিপক্ষকে চেপে ধরার কাজে নেতৃত্ব দিয়েছেন ম্যাচসেরা ক্রিস জর্ডান, ৪ ওভারে ১৭ রানে ৩ উইকেট তার। ২টি করে উইকেট নিয়েছেন ওকস ও মিলস, মিলস অবশ্য ৪ ওভারে ৪৫ রান বিলিয়েছেন।

Reneta

সঙ্গে লিভিংস্টোন ৪ ওভারে ১৫ রানে ১টি, আদিল রশিদ ১৯ রানে ১টি করে উইকেট নিয়েছেন।

অজিরা যেখানে খাবি খেয়েছেন, লক্ষ্য তড়ায় এসে ইংলিশরা সেখানেই দেখান উল্টো পিঠ। ওপেনিংয়ে জেসন রয় ও জস বাটলার ৩৮ বলে তুলে ফেলেন ৬৬ রান। রয় একটি করে চার-ছয়ে ২০ বলে ২২ করে সাজঘরে ফেরেন।

ডেভিড মালান ৮ করে দ্রুত ফিরলেও আরেক ওপেনার বাটলার ও বেয়ারস্টোর ছিল দ্রুত ম্যাচ শেষের তাড়া। ৫টি করে চার-ছক্কায় ৩২ বলের তাণ্ডবে ৭১ রানে অপরাজিত থাকেন বাটলার। ২ ছয়ে ১১ বলে অপরাজিত ১৬ রানে ম্যাচের সমাপ্তি টেনে আসেন বেয়ারস্টো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ফিঞ্চমরগানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৭ বছরে শহরতলী, দর্শকের জন্য নতুন গান

পরবর্তী

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ

পরবর্তী
আগ্নেয়গিরির ধোঁয়া ও অগ্নিসংযোগের মধ্যে জেলেরা আহত. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ

ভারতীয় সেনা সদস্য কাশ্মিরে পাহাড়ে নজরদারি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মিরে স্থলমাইন বিস্ফোরণে ২ ভারতীয় সেনা নিহত

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT