চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশদের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন রুট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সম্প্রতি টেস্ট ক্রিকেটে ইংলিশদের ভরাডুবির পর ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন জো রুট। পাঁচ বছর টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ৩১ বর্ষী এই ক্রিকেটার।

মর্যাদার অ্যাশেজ টেস্টে ৪-০ তে ভরাডুবির পর ওয়েস্ট ইন্ডিজ সফরেও মুখ থুবরে পরে রুটের দল। যা নিয়ে সমালোচনা কম হয়নি। দলের ব্যর্থতায় কোচের পদ থেকে সরে যেতে হয়েছে ক্রিস সিলভারউডকে। একের পর এক টেস্ট হারায় সাবেক ক্রিকেটাররা রুটের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন। সমালোচনা ঘায়ে মেখে অবশেষে পদত্যাগ করলেন রুট।

‘ক্যারিবিয়ান সফর থেকে ফিরে আমি ভাবার সময় পেয়েছি এবং পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার ক্যারিয়ারে নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। আমার পরিবার এবং কাছের লোকদের সাথে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ব্যাপারে আলোচনা করেছি। আমি জানি এটিই নেতৃত্ব ছাড়ার সঠিক সময়।

রুটের নেতৃত্ব প্রশ্ন বিদ্ধ হলেও টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করে গেছেন ডানহাতি ব্যাটার। দল হারায় নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলেও ব্যাটার রুটকে নিয়ে প্রশ্ন তুলতে পারেনি কেউ। তবে সবশেষ টানা পাঁচ সিরিজে জয় শূন্য ও ১৭ ম্যাচে কেবল এক জয় পেয়েছে রুটের দল।

‘দেশের অধিনায়কত্ব করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। গর্বের সাথে গত পাঁচ বছরের দিকে ফিরে তাকাব। ইংলিশ ক্রিকেটের চূড়ান্ত রক্ষক হওয়া সম্মানের বিষয়। দেশকে নেতৃত্ব দেয়া উপভোগ করেছি। কিন্তু সম্প্রতি অধিনায়কত্ব আমার ক্ষতি করেছে। ম্যাচে হার আমার উপর প্রভাব ফেলছে।’

রুটের অধীনে ৬৩ টেস্টে মাঠে নেমে ২৭ জয়ের বিপরীতে ২৫ হার দেখেছে ইংলিশরা। যা তাকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

Reneta

‘আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যারা ভালোবাসা ও সমর্থনের অবিশ্বাস্য স্তম্ভ হয়ে আমার সাথে সবসময় ছিল। ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফরা যারা আমার মেয়াদে সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। সমস্ত ইংল্যান্ড সমর্থকদের অটল সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। ইংলিশদের হয়ে খেলা চালিয়ে যেতে এবং পারফর্ম করে দলকে উত্তেজিত করতে ভূমিকা রাখতে চাই। পরবর্তী অধিনায়ক, আমার সতীর্থ এবং কোচদের সাহায্য করতে মুখিয়ে আছি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজরুটলিড স্পোর্টসসিলভারউড
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT