চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আ. লীগের বন ও পরিবেশ উপ-কমিটির কাজের আন্তর্জাতিক স্বীকৃতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

কাজের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের ‘ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিরো’ খেতাব অর্জন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি৷

শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের বর্ধিতাংশে আয়োজিত উপ-কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে।

এসময় স্বীকৃতি হিসেবে পাওয়া সার্টিফিকেট উপস্থাপন করে বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন: আমরা ইউনাইটেড নেশনস ইনভায়রনমেন্ট প্রোগ্রাম (ইউএনইপি) কার্যক্রমে অংশ নিয়ে কিছুদিন আগে এ সম্মানে সম্মানিত হয়েছি। একটা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এটা সকলকে জানাতে চাচ্ছিলাম।

Banglabid

‘‘জাতিসংঘ আজ আমাদের যে সম্মানে সম্মানিত করেছে; এটি শুধু আমার কিংবা চেয়ারম্যানের নয়। এ অর্জন বন ও পরিবেশ উপ-কমিটির সকলের৷ আমাদের হাতে এটি (স্বীকৃতি সার্টিফিকেট) আসার পরই আমি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে গণভবনে গিয়ে জানাই। তিনি আমাদের শুভেচ্ছা জনিয়ে, সামনের দিনগুলোতে আরও সুচারুভাবে কাজ করে যাওয়ার বিষয়ে নির্দেশনা দেন।’’

এ সময় তিনি গত তিন বছরে বন ও পরিবেশ উপ-কমিটির কর্মযজ্ঞ তুলে ধরে বলেন: গত তিন বছরে আমরা পরিবেশ ঝুঁকি মোকাবেলায় দেশ জুড়ে কাজ করেছি। সারাদেশে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত প্রায় ৪ কোটি মানুষকে পরিবেশ সংরক্ষণের সঙ্গে সম্পৃক্ত করার জন্য কাজ করেছি৷ আগামীতে যারা এখানে কাজ করবে তারা আমাদের চলমান উদ্যোগকে আরও সামনের দিকে এগিয়ে নেবে বলে আশা করি।

জাতিসংঘের স্বীকৃতি প্রসঙ্গে দেলোয়ার হোসেন বলেন: প্রতিবছর ৫ জুন সারা বিশ্বে পরিবেশ দিবস পালিত হয়। বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। পাশাপাশি, জাতিসংঘের পরিবেশ বিষয়ক শাখা, ‘ইউনাইটেড ন্যাশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম’ বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উপলক্ষে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে গ্লোবাল কার্যক্রম গ্রহণ করে।

Reneta

তিনি যোগ করেন: এই কার্যক্রমের মাধ্যমে সারা বিশ্বের যারা পরিবেশের জন্য অবদান রেখেছে তাদের স্বীকৃতি দেয়। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম গ্রহণ করে ‘ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিরো’ স্বীকৃতি অর্জন করেছে। জাতিসংঘ থেকে পরিবেশ রক্ষা আন্দোলনের ভূমিকা রাখায় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিকে ধন্যবাদপত্র দেওয়া হয়।

এই প্রথম বাংলাদেশে কোনো রাজনৈতিক দল জাতিসংঘ থেকে পরিবেশ রক্ষায় স্বীকৃতি পেয়েছে বলে জানান তিনি।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. খন্দকার বজলুর রহমান বলেন: আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে বন ও পরিবেশ উপ কমিটির নানা কর্মসূচি হাতে নিয়েছে এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ ও ২৮ নভেম্বর কনফারেন্স করতে যাচ্ছে। বাংলাদেশের পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক দুই দিনব্যাপী এই কনফারেন্স এ দেশের পরিবেশ রক্ষায় করণীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ নেয়া হবে এবং বাংলাদেশের জলবায়ু কি কারণে হুমকির মুখে সে পদক্ষেপ তুলে ধরা হবে। এখানে বিভিন্ন গবেষকরা অংশ নেবে।

তাদের (গবেষক) পরামর্শ এবং দেশের বিভিন্ন পরিবেশবিদদের পরামর্শ অনুযায়ী পরবর্তী কর্মসূচি গ্রহণের জন্য সম্মেলনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হবে জানান তিনি।

এ সময় উপ-কমিটির সদস্যরা একে একে তাদের মতামত তুলে ধরেন। সেখানে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য মাহফুজুর রহমান, মাজাহারুল ইসলাম মানিক, আবদুল্লাহ আল মামুন, উৎপল কুমার সাহা, নিরঞ্জন ভৌমিক নিরু, দেবাশীষ রায় প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ মোকাবিলায় এগিয়েছে বাংলাদেশ

পরবর্তী

অস্কারে এবার ভোটাভুটি!

পরবর্তী

অস্কারে এবার ভোটাভুটি!

নিজেদের উৎপাদিত পণ্য দিয়েই নিজেদের চাহিদা মেটানো হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT