চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে এবার ভোটাভুটি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

সিনেমাপ্রেমিদের চোখ থাকে অস্কারের ‘সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র’ বিভাগে। এই বিভাগের নাম এবছর ‘বেস্ট ফরেন ল্যাংগুয়েজ ফিল্ম’ থেকে পরিবর্তন করে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ করা হয়েছে। এবার আরো পরিবর্তন আনা হলো এই বিভাগের ভোট দেয়ার পদ্ধতিতেও।

জানা গেছে একাডেমির সব সদস্যরাই এবার বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ভোট দিতে পারবেন। সব সদস্যের কাছে ইতোমধ্যেই চিঠি পাঠিয়েছেন ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগ’-এর এক্সিকিউটিভ কমিটির ডিয়ানে ওয়েরম্যান এবং ল্যারি কারাসজিউস্কি।

এবছর এই পুরস্কারের জন্য লড়বে বাংলাদেশসহ ৯৩টি দেশ। ভোট গ্রহণের মাধ্যমে এই ক্যাটাগরির চূড়ান্ত মনোনয়ন ঠিক করা হবে।

Banglabid

৯৩টি ছবির তালিকা থেকে ১০টি ছবির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর। আর এই বিভাগের মনোনয়ন ঘোষণা করা হবে ২০২০ সালের ১৩ জানুয়ারি।

চিঠিতে আরও জানানো হয়েছে সংক্ষিপ্ত তালিকার ছবিগুলো সদস্যদেরকে মেম্বার সাইট এবং অ্যাপল টিভি ফোর অ্যাপের মাধ্যমে অ্যাকাডেমি স্ক্রিনিং রুম প্ল্যাটফর্মে দেখানো হবে। এছাড়াও সংক্ষিপ্ত তালিকার ছবিগুলো লস এঞ্জেলেস, লন্ডন এবং নিউ ইয়র্কের কিছু থিয়েটারে দেখানো হবে।

সেনেগালের ‘অ্যাটলান্টিকস’, ফ্রান্সের ‘লা মিসারেবলস’, স্পেনের ‘পেইন অ্যান্ড গ্লোরি’ এবং দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’ এর মতো প্রশংসিত সিনেমা আছে এবারের তালিকায়। তাই লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Reneta

এন্টার্কটিকা ছাড়া সব মহাদেশ থেকেই নির্বাচিত হয়েছে সিনেমা। এই প্রথম ঘানা, নাইজেরিয়া এবং উজবেকিস্তানের সিনেমা এই বিভাগে নির্বাচিত হয়েছে। তালিকার সবচাইতে ‘হাই প্রোফাইল’ ছবি মনে করা হচ্ছে বং জুন হো পরিচালিত দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’কে। ছবিটি কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতে নিয়েছে।

এবারের আসরে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘আলফা’। ঢাকা শহরের একজন রিকশা পেইন্টারের জীবনের নানা বাঁকের গল্পকে এই ছবির উপজীব্য করা হয়েছে। ভারত থেকে ‘গল্লি বয়’ লড়বে এই প্রতিযোগিতায়।

৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার। -পিঙ্ক ভিলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারঅস্কার-২০২০আলফাপ্যারাসাইটলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আ. লীগের বন ও পরিবেশ উপ-কমিটির কাজের আন্তর্জাতিক স্বীকৃতি

পরবর্তী

নিজেদের উৎপাদিত পণ্য দিয়েই নিজেদের চাহিদা মেটানো হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

নিজেদের উৎপাদিত পণ্য দিয়েই নিজেদের চাহিদা মেটানো হবে: প্রধানমন্ত্রী

তাসকিন পারফেক্ট, তার বিকল্প মাথায় আসেনি: সৌরভ

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT