চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয় বাড়লেও লোকসানে রবি

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
২:৪৪ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
রবি

গ্রাহক সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা মোবাইল অপারেটর রবি জানিয়েছে, ২০১৭ সালে আয় বাড়লেও কোনো মুনাফা করতে পারেনি প্রতিষ্ঠানটি। নেটওয়ার্ক উন্নয়ন ব্যয় বৃদ্ধি, বাজার, রেগুলেটরি ও পরিচালন সংক্রান্ত কয়েকটি কারণে লোকসান হয়েছে বলে আর্থিক বিবরণী সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অপারেটরটি।  

প্রকাশিত আর্থিক বিবরণীতে রবি জানিয়েছে, ২০১৭ সালে অপারেটরটির মোট আয় ছিল ৬ হাজার ৮৩০ কোটি টাকা যা ২০১৬ সালের তুলনায় ২৯.৭ শতাংশ বেশি। এর মধ্যে পরিচালন মুনাফার পরিমাণ ১৯ শতাংশ, টাকার অংকে যার পরিমাণ ১ হাজার ৩’শ কোটি। তবে কর পরবর্তী লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২৮০ কোটি টাকায়।

এয়ারটেলের সাথে একীভূত হওয়ার কারণে ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে রবি’র রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। ডেটা থেকেও আয় বেড়েছে ৮৯.১ শতাংশ।

Banglabid

নেটওয়ার্ক উন্নয়নে ২০১৭ সালে রবি’র বিনিয়োগ ছিল ২ হাজার ৪’শ কোটি টাকা। বর্তমানে দেশজুড়ে ৯ হাজার ২’শর বেশি থ্রিজি কাভারেজ সাইট রয়েছে বলেও জানিয়েছে রবি।

বর্তমান বাজারে ভয়েস ও ডেটার মূল্য নিয়ে তীব্র প্রতিযোগিতা রয়েছে যার প্রভাব আয়ের উপর পড়ছে বলেও মনে করে অপারেটরটি। এছাড়া ত্রুটিপূর্ণ মূল্য কাঠামোর কারণেও অপারেটরগুলোর মধ্যে আগ্রাসী মূল্য নির্ধারণের প্রবণতা তৈরি হয়েছে। দেশে ফোর-জি চালু হলেও অপারেটরদের বিনিয়োগ সক্ষমতা ক্ষীণ হয়ে আসছে বলে আশংকা প্রকাশ করেছে রবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রবিরবি ফোর-জি
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

খালেদা জিয়াকে দ্রুত মুক্তি না দিলে আওয়ামী লীগেরই ক্ষতি: বিএনপি

পরবর্তী

ফুটবল মাঠে অধিনায়ক শাকিব, ৪ গোলে জয়ী

পরবর্তী

ফুটবল মাঠে অধিনায়ক শাকিব, ৪ গোলে জয়ী

চ্যানেল আই অনলাইন- পাপন

জোরপূর্বক চুমুর দায়ে অভিযুক্ত পাপন

সর্বশেষ

জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলার ডিসি প্রত্যাহার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের কয়েকজনের পরিচয় শনাক্ত

আগস্ট ১৯, ২০২৬

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT