চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ারল্যান্ডকে টি-টুয়েন্টিতেও উড়িয়ে দিলো ইমার্জিংরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ সফরে জয়হীন থেকেই বুধবার সকালে দেশে ফিরে যাচ্ছে আয়ারল্যান্ড উলভস। মঙ্গলবার মিরপুরে সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচেও বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে হেরেছে তারা।

শের-ই-বাংলা স্টেডিয়ামে জুনিয়র টাইগারদের দেয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেড়শ পেরিয়ে থামে আইরিশরা। সর্বোচ্চ ৩৮ রান করেন লরকান টাকার।

সুমন খান চারটি, তানভির ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব নেন দুটি করে উইকেট।

Banglabid

বাংলাদেশ ইমার্জিং-১৮৪/৭ (২০ ওভার); আয়ারল্যান্ড উলভস-১৫৪/১০ (১৮.১ ওভার)

শেষ ম্যাচে ৩০ রানের জয় সাইফ হাসানের দলকে এনে দিলো শতভাগ সাফল্য। একমাত্র চার দিনের ম্যাচে ইনিংস ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-০তে জেতে টাইগার ইমার্জিংরা। কোভিড-১৯ জটিলতায় পরিত্যক্ত হয় প্রথম ওয়ানডে ম্যাচটি।

মঙ্গলবার সফরের একমাত্র টি-টুয়েন্টিতে পাত্তা পায়নি আইরিশ তরুণরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

Reneta

ওপেনার সাইফ ৩৬ বলে করেন ৪৮ রান। তৌহিদ হৃদয় খেলেন ৩৫ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস।

শেষে শামীম পাটোয়ারি ১১ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেললে স্বাগতিকদের পুঁজি বেশ বড় হয়। বিশ্বজয়ী যুবা মারেন চারটি দর্শনীয় ছক্কা।

আইরিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন পিটার চেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ড উলভসজয়বাংলাদেশ ইমার্জিং দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT