চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আয়নাবাজি’র খ্যাতি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

২০১৬ সালের সেপ্টেম্বরের ৩০ তারিখে মুক্তি পেয়েছিলো অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’। মুক্তির পরেই দেশব্যাপী আলোড়ন ফেলে দেয় ছবিটি। অক্টোবরসহ টানা কয়েক মাস হাউজফুল যায়। আর এই ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে প্রথমবার পা রাখেন মডেল ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা। প্রথম ছবি দিয়েই যিনি জনপ্রিয়তা অর্জন করেন দর্শকের। ‘আয়নাবাজি’ মুক্তির দুই বছর পূর্ণ হলেও এই ছবির খ্যাতি এখনো তার সঙ্গী!

রবিবার চ্যানেল আইয়ের কার্যালয়ে এসেছিলেন নাবিলা। কথায় কথায় সেখানেও প্রসঙ্গ চলে আসে ‘আয়নাবাজি’। চলচ্চিত্রটির জন্য দেশের দর্শকরা এখনো তাকে ভালোবাসেন, পছন্দ করেন সে বিষয়টিই বলছিলেন এই অভিনেত্রী।

‘জীবনে যে সকল সুন্দর অভিজ্ঞতা পেয়েছি তার ভেতর ‘আয়নাবাজি’ অবশ্যই অন্যতম। সেখান থেকে অনেক কিছু শিখেছি আমি, যার মাধ্যমে আমার জীবন ও দৃষ্টিভঙ্গির মধ্যেও অনেক পরিবর্তন এসেছে। সেই সাথে মানুষ হিসেবেও আমার ভেতর ভাল কিছু পরিবর্তন এসেছে। এটি একটি দারুণ অভিজ্ঞতা। দুবছর হয়েছে ‘আয়নাবাজি’ মুক্তি পেয়েছে কিন্তু এখনো এই ফিল্মটির মাধ্যমে আমাকে সবাই যেভাবে ভালোবাসে, মনে রাখে তা আসলেই খুব ভাল লাগার মত।’-চলচ্চিত্রটি জীবনে কতোটা প্রভাব বিস্তার করেছে সে কথায় বলছিলেন নাবিলা।

Banglabid

যেহেতু প্রসঙ্গ ‘আয়নাবাজি’, তাই চলচ্চিত্রে অভিনয় নিয়েও নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেন নাবিলা। বলেন, ‘আয়নাবাজি’তে পরিচালক অমিতাভ রেজা এবং সেই সাথে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরীর সাথে কাজ করার শুরুতে খুবই চ্যালেঞ্জিং মনে হয়েছিল। তবে চ্যালেঞ্জের চেয়েও আমি খুবই নার্ভাস ছিলাম। কারণ এত বড় বড় দুজন মানুষ অমিতাভ রেজা এবং চঞ্চল চৌধুরী, যারা ফিল্মে এত প্রফেশনাল সেখানে তাদের মাঝে আমার জন্য কাজ করাটা খুবই ভীতিকর ছিল! কিন্তু আমি আসলে যতটা ভয়ে ছিলাম তারা আমাকে ততটাই কমর্ফোটেবল করে নিয়েছিলেন।

চ্যানেল আইয়ের সাথে নিজের সম্পর্কের কথা তুলে ধরে এদিন নাবিলা বলেন, সব বড় বড় রিয়েলিটি শো গুলো মূলত চ্যানেল আইয়ের। সর্বশেষ ‘চ্যানেল আই প্রেজেন্টস লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৮’ এ প্রেজেন্টার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। খুবই চমৎকার অভিজ্ঞতা এটা আমার। সেই সাথে চ্যানেল আইয়ের সাথে আমার পরবর্তী আরো একটি কাজ যাচ্ছে, যার শুটিং চলছে যদিও এখনো শেষ হয়নি। প্রোগ্রামটির নাম হলো ‘দ্য অ্যাডভ্যান্সড কিচেন’, যেটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব।

‘দ্য অ্যাডভ্যান্সড কিচেন’ নিয়ে প্রোগ্রামের কনসেপ্ট খুবই ভাল লেগেছে জানিয়ে নাবিলা বলেন, অনুষ্ঠানে দেখানো হয়েছে যে কীভাবে একটি রান্নাঘরকে পরিচ্ছন্ন রাখা যায়। অর্থাৎ, বাড়ির যে অংশটির উপর মূলত পরিবারের সকলের স্বাস্থ্য নির্ভর করে সেটি নিয়েই এই প্রোগ্রামটি হতে যাচ্ছে। যেটি নিয়ে বাংলাদেশে আগে কখনো কোন প্রোগ্রাম হয়নি। যেহেতু প্রোগ্রামটি খুবই ভিন্ন, তাই এই বিষয়টি নিয়ে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত।

Reneta

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকা রেজা গালিবচ্যানেল আইনাবিলালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT