চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আহত’ ভারতের বিপক্ষে ‘ভালো কিছু’র প্রত্যাশায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতীয় গণমাধ্যমের সুর কাল থেকে পাল্টে গেছে। নিধাস ট্রফিতে রোহিতের দলকে যারা ফেভারিট বলছিল, তারাই এখন লিখছে ‘অনভিজ্ঞ’। স্বাগতিকদের কাছ থেকে ৫ উইকেটের আঘাতই ভারতীয়দের চিন্তায় এই পরিবর্তন এনেছে। তবে দলটির খেলোয়াড়রা সেই হারকে গুরুত্ব না দিয়ে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চিন্তা করছে। আর ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক রিয়াদ বলে গেছেন, তারা ভালো কিছুর আশায় আছেন।

কিন্তু বাস্তবতা হল এই দ্বিতীয় সারির ভারতের বিপক্ষেও বাংলাদেশের ভালো করা কঠিন। প্রথম ম্যাচে ব্যাটিং উইকেটে শুরুতে দুই উইকেট হারিয়েও তারা ১৭৪ রান তোলে। শক্তিশালী ব্যাটিং লাইনআপের যে কেউ যেকোনো সময় জ্বলে ওঠার ক্ষমতা রাখেন। দলটির বোলিংয়ে আসলেই কিছু অভিজ্ঞতার অভাব দেখা গেছে। শেষ ছয় ওভারে ম্যাচ ফিফটি-ফিফটি অবস্থায় থাকার পরও বোলাররা সুযোগ হাতছাড়া করেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়েটার ম্যাচে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ভারতীয় বোলারদের অনভিজ্ঞতার সুযোগ বাংলাদেশ কতটুকু নিতে পারে, সেটাই দেখার। টুর্নামেন্টের সবকটি ম্যাচ কলম্বোয় হবে। প্রথম ম্যাচের উইকেট একদম পাটা ছিল। দ্বিতীয় ম্যাচেও বোলারদের জন্য বেশি কিছু থাকার কথা নয়।

পরিসংখ্যানের দিকে তাকালে এই ম্যাচে ভারতই ফেভারিট। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত দলটির বিপক্ষে পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটিতেও জয় নেই। এর মধ্যে দেশের বাইরে হয়েছে দুটি। শেষবার ২০১৬’র টি-টুয়েন্টি বিশ্বকাপে মাত্র এক রানে কোহলিদের বিপক্ষে হেরে যায় সাকিবরা।

এদিন সেই ম্যাচের কথা উঠতেই রিয়াদ বলেন, ‘ওই ম্যাচ সেখানেই শেষ। ক্রিকেটে দুর্ঘটনা হতেই পারে। ওটা নিয়ে বসে থাকলে চলবে না। তবে ওখান থেকে শেখাটা জরুরি। শিখতে পারলে কাজে দেবে।’

ক্রিকেটে দুর্ঘটনা ঘটতেই পারে, এমন কথা ভারতীয় ওপেনার শিখরও ধাওয়ানও বলেছেন। প্রথম ম্যাচে ৫ উইকেটের হারের প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেটে এটা হতেই পারে। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে পরের ম্যাচে নামবো। মাত্র একটি ম্যাচ হেরেছি। এটা বড় কোনো বিষয় নয়।’

Reneta

ধাওয়ানের কথায় বোঝা গেছে এক ম্যাচের হারে তারা একটু ধাক্কা খেলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে বেশ আত্মবিশ্বাসী।

ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে নাকানিচুবানি খাওয়ার পর বাংলাদেশ নিজেদের কতটা গুছিয়ে নিল, ম্যাচ শেষে সেই হিসাবও উঠবে। সাকিবের অবর্তমানে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া রিয়াদ যতদূর পারেন সতীর্থদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করেছেন, ‘আমার খেলোয়াড়দের বলেছি সব দুশ্চিন্তা সরিয়ে মাঠে নামতে। শেষ সিরিজে কী করেছি, সেটা ভুলে যেতে চাই। আমার মনে হয় আমরা ভালো কিছু করতে পারবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফিবাংলাদেশ-ভারত টি-টুয়েন্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জুন ৬, ২০২৬

সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন-পুশব্যাক ইস্যুতে উত্তেজনা বাড়ছেই

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT