চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আহত’ প্রোটিয়াদের টিকে থাকার লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চোটে ডেল স্টেইন ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। লুনগি এনগিদি পুরোপুরি ফিট নন। এলোমেলো ব্যাটিংলাইন, অগোছালো বোলিং আক্রমণ। সেইসঙ্গে বিশ্বকাপের দ্বাদশ আসরে টানা তিন হার- সবমিলিয়ে বেশ নাজুক অবস্থানে সাউথ আফ্রিকা। ব্যাকফুটে থাকা প্রোটিয়ারা সোমবার বাঁচা-মরার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে।

সেমিফাইনালে খেলার স্বপ্ন ডুবতে বসেছে, সেটি টিকিয়ে রাখতে হলে ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের বিকল্প নেই সাউথ আফ্রিকার।

বিশ্বকাপের দ্বাদশ আসরে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা সাউথ আফ্রিকা পরের দুই ম্যাচে যথাক্রমে বাংলাদেশ ও ভারতের কাছে হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প নেই প্রোটিয়াদের।

অন্যদিকে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বীতা গড়েও হেরে যায়। ছন্দে ফেরার জন্য কোণঠাসা সাউথ আফ্রিকাকে টার্গেট করেই মাঠে নামবে ক্যারিবিয়ানরা।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে সাউথ আফ্রিকা। মূলত বিশ্বক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের আধিপত্য শেষ হওয়ার পর সাউথ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের শুরুর কারণেই এতো তফাৎ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬১ ম্যাচে ১৫ হারের বিপরীতে ৪৪টি জয় পেয়েছে প্রোটিয়ারা। অন্য দুটি ম্যাচে ফল আসেনি।

Reneta

বিশ্বকাপের পরিসংখ্যানও এগিয়ে রাখছে সাউথ আফ্রিকাকে। এখন পর্যন্ত বিশ্বকাপের ফাইনাল খেলতে না পারা দলটি ৬ বারের সাক্ষাতে ৪ বার ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে বিশ্বমঞ্চে।

মুখোমুখি লড়াই, অতীত ইতিহাস ও পরিসংখ্যান, সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখলেও বিশ্বকাপের দ্বাদশ আসরের পারফরম্যান্স বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজই ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে ‘আহত’ সাউথ আফ্রিকাও মরণ-কামড় দেয়ার লক্ষ্য নিয়েই নামবে। তাতে জমজমাট এক ম্যাচের অপেক্ষা করক যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একাদশ শ্রেণীতে ভর্তির ফল জানা যাবে যেভাবে

পরবর্তী

চীনের অপরাধী প্রত্যর্পণ বিল নিয়ে উত্তাল হংকং

পরবর্তী

চীনের অপরাধী প্রত্যর্পণ বিল নিয়ে উত্তাল হংকং

অনন্য মাইলফলক ডাকছে সাকিবকে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT