বলিউডের ‘গাজনি’ খ্যাত হিট নায়িকা আসিন এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। গাজনি ছবিতে যেভাবে মোবাইল কোম্পানি মালিকের প্রেমে পড়েছিলেন ঠিক একইভাবে বাস্তব জীবনেও তিনি মোবাইল কোম্পানির মালিকের প্রেমে পড়েছেন।
ভারতীর মোবাইল কোম্পানি মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠা রাহুল শর্মার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আসিন।
তবে মজার ব্যাপার হলো খিলাড়ি অক্ষয় কুমার তার বিয়ের ঘটক। অক্ষয়ই দুইবছর আগে রাহুল শর্মার সঙ্গে আসিনের পরিচয় করে দিয়েছেলেন। এরপর পরিচয়ের পর্বটা সেরে প্রেমের পর্ব শুরু করেন রাহুল ও আসিন।
সম্প্রতি ‘অল ইজ অয়েল’ ছবির কাজ শেষ করলেন আসিন। এই ছবির পর আপাতত বড় পর্দায় আর দেখা যাবে না তাকে। হাতে থাকা ছবির কাজ দ্রুত শেষ করে বিয়ের পিঁড়িতে বসার আগে পরিবারকে সময় দিতে চান তিনি।
বলি বোদ্ধাদের ধারণা বেশ লম্বা বিরতীর জন্যই বড় পর্দা থেকে বিদায় নিচ্ছেন আসিন। বিয়ের দিনক্ষণ ঠিক না হলেও খুব শিগগিরই এ পর্ব সারবেন আসিন।







