এনামুল হক বিজয় একাদশে আসায় নিয়মিত ওপেনার সৌম্য সরকার নামলেন তিন নম্বরে। এ বাঁহাতি ছাড়া প্রেমাদাসার ২২ গজে টিকে থাকতে পারলেন না আর কোনো ব্যাটসম্যান। ১১৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
তামিম ইকবালকে (২) দিয়ে শুরু। একে ফিরে সাজঘরে ফিরে গেছেন এনামুল হক বিজয় (১৪), মুশফিকুর রহিম (১০), মোহাম্মদ মিঠুন (৪), মাহমুদউল্লাহ রিয়াদ (৯), সাব্বির রহমান (৭), মেহেদী হাসান মিরাজ (৮)। নিজের এগারো নম্বর ফিফটি ছুঁয়ে টিকে আছেন কেবল সৌম্য।
দলীয় একশ পার হতেই বাংলাদেশের সাত ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে হোয়াইটওয়াশের মঞ্চ প্রায় তৈরি করে ফেলেছে শ্রীলঙ্কা।
প্রেমাদাসায় ২৯৫ রান তাড়া করে জয়ের ইতিহাস নেই। ২৮৬ রানের বেশি টপকে এই মাঠে কেউ জেতেনি অতীতে। চ্যালেঞ্জের মুখে প্রবল অসহায়ত্ব আরও ফুটে উঠেছে বাংলাদেশের ব্যাটিংয়ে।







