চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিক্সনের মতো ট্রাম্পকেও ‘চাপে’ ফেললেন বব উডওয়ার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে নিজের লেখা নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রকাশ করেছেন ওয়াটারগেট কেলেঙ্কারির খবর প্রকাশ করা বিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ড।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে উপর লেখা ‘ফিয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউজ’ বইটিতে এমন আরো কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে তিনি।

ওই বইতে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট আসাদকে হত্যার নির্দেশ দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসকে ট্রাম্প বলেছিলেন, তাকে (আসাদ) হত্যা করো, তাদের অনেককে হত্যা করো।

Banglabid

অবশ্য এই নির্দেশ বাস্তবায়ন করতে দেননি বলে স্বীকার করেছেন ম্যাটিস।

ম্যাটিসের বরাতে ওই বইটিতে দাবি করা হয়, পররাষ্ট্রনীতিতে ট্রাম্প ১০/১১ বছরের বালকের মত আচরণ করতেন।

তবে এ বই জনগণের বিরুদ্ধে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।  এক টুইট বার্তায় একে ‘দু:খজনক এবং কাল্পনিক’ বলে আখ্যায়িত করেন তিনি।

Reneta

এরই মধ্যে বইটি সারাবিশ্বে রীতিমতো ঝড় তুলে দিয়েছে।

ট্রাম্পের হোয়াইট হাউজ নিয়ে লেখা বইটিতে বলা হয়, দেশকে নিরাপদ রাখতে ট্রাম্পের ডেস্ক থেকে বেশ কিছু ডকুমেন্ট চুরি করেছেন তারই সহযোগীরা। এসব ডকুমেন্ট ছিল বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার বেশ কিছু দলিল।

এমন কি ট্রাম্পের বর্তমান ও সাবেক কয়েকজন সহযোগী তাকে ‘ইডিয়ট’ ও ‘মিথ্যাবাদী’ বলে আখ্যায়িত করেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এমন সব অভিযোগ অস্বীকার করেন বলে জানিয়েছে বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বইটির সমালোচনা করে বলেন, বইটি ইতিমধ্যে মিথ্যা এবং মিথ্যা সূত্রের জন্য নিন্দা কুড়িয়েছে। তার বিরুদ্ধে সকল অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, ‘এটি আরেকটা বাজে বই’ এবং বব উডওয়ার্ড এর বিশ্বাসযোগ্যতার অনেক অভাব রয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ও চিফ অব স্টাফ জন কেলি প্রেসিডেন্টকে নিয়ে ওই বইয়ের সমালোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।

ম্যাটিস বলেন, বইটিতে ট্রাম্পের বিরুদ্ধে আমার নামে যে কোটেশন ব্যবহার করা হয়েছে তা কখনো আমার না এবং আমার উপস্থিতিতে হয়নি।

জন কেলি বলেন, প্রেসিডেন্টকে ‘ইডিয়ট’ বলার যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে তা মোটেও সত্য নয়। প্রেসিডেন্ট জানেন, আমার অবস্থান এবং আমরা উভয়ই জানি এই গল্প সম্পূর্ণ মিথ্যা।

ওয়াটারগেট কেলেঙ্কারি উন্মোচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে পদত্যাগে ভূমিকা পালন করেছিলেন এই বইটির লেখক সাংবাদিক বব উডওয়ার্ড। তার সাথে ছিলেন ওয়াশিংটন পোস্টের আরেক সাংবাদিক কার্ল বার্নস্টেইন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদসেমি লিডহোয়াইট হাউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওজিলের দরজা ‘বন্ধ’ দেখছেন লো

পরবর্তী

১২ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ফেরদৌসের ‘মেঘকন্যা’

পরবর্তী

১২ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ফেরদৌসের ‘মেঘকন্যা’

বাংলাদেশে চাকরিপ্রার্থীদের চাকরি খুঁজে দেবে গুগল

সর্বশেষ

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT