বিনোদন

আসল টাইটানিক দেখে কেঁদেছিলেন জেমস ক্যামেরন

টাইটানিক সিনেমার মূল চরিত্ররা জাহাজের উপরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইটানিক সিনেমার দৃশ্য, তিনজন চরিত্র জাহাজের উপরে দাঁড়িয়ে আছেন, দর্শকদের জন্য আকর্ষণীয় মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ সিনেমাটি দেখে কাঁদেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। দর্শক যেই নির্মাতার ছবি দেখে কেঁদেছেন, সেই নির্মাতা কেঁদে ফেলেছিলেন পানির নিচে ডুবে থাকা আসল টাইটানিকটি দেখে।

আইএমডিবির সূত্রে জানা গেছে, শুটিং এর আগে আসল টাইটানিকটি দেখার জন্য ১২টি ডাইভ দিয়েছিলেন জেমস ক্যামেরন। আসল টাইটানিকটি দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি এই নির্মাতা।

আরও জানা গেছে, ‘রোজ’ এর যেই ছবিটি ‘জ্যাক’কে আঁকতে দেখা গিয়েছিল, সেটা আসলে জেমস ক্যামেরন নিজেই এঁকেছিলেন। শুধু তাই নয়, ‘জ্যাক’ এর খাতার সবগুলো ছবিই ক্যামেরনের আঁকা।

পুরো বিশ্বে ২ বিলিয়ন ডলার আয় করেছিল টাইটানিক। এমনকি দুই দশক পরে আবার মুক্তি দেয়ার পরেও ছবিটি খুব ভালো ব্যবসা করেছে। ছবিটি যতবার টেলিভিশনের পর্দায় দেখানো হয়, দর্শক কিছুক্ষণের জন্য হলেও ছবিতে ডুবে যান। কখনই যেন পুরনো হবে না এই সিনেমাটি। -কইমই

বিষয়:কেট উইন্সলেট জেমস ক্যামেরন জ্যাক টাইটানিক রোজ লিওনার্দো ডিক্যাপ্রিও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…