বাংলাদেশ

আসছে সিনোফার্মের আরও ৫৫ লাখ ভ্যাকসিন

সিনোফার্মের ভ্যাকসিনের বোতল ও সিরিঞ্জের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনোফার্মের ভ্যাকসিনের বোতল ও সিরিঞ্জের ছবি, যা বাংলাদেশে আসছে আগামী সপ্তাহে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীন থেকে সিনোফার্মের ৫৫ লাখ ডোজ ভ্যাকসিন আজ (বুধবার) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ আজ রাতে চীনের সিনোফার্মের ৫৫ লাখ ভ্যাকসিনের চালান আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গত সোমবার রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ এবং একই দিন দিবাগত রাত ১২টায় নেদারল্যান্ড থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজসহ ২০ লাখ ডোজ ভ্যাকসিনের চালান আসে।

 

 

বিষয়:করোনাভাইরাস ভ্যাকসিন সিনোফার্ম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…