চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ‘প্যারিসের চিঠি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘প্যারিসের চিঠি’ নাটকে ইমন

‘প্যারিসের চিঠি’ নাটকে ইমন

ফারুক হোসেন ছিলেন নাট্যকার। অনেক নাটক লিখেছেন তিনি। তার লেখা নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র। নাম ‘সুলতানা বিবিয়ানা’। পরিচালক হিমেল আশরাফ। মুক্তি পাচ্ছে এই মাসে। ২০১৫ সালে কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ হন তিনি। এবার ফারুক হোসেন গল্প নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন স্বপন আহমেদ। নাম ‘প্যারিসের চিঠি’।

স্বপন আহমেদ বলেন, ‘ফারুক হোসেন গল্পটা ভেবেছিলেন, আমি সেই গল্প দিয়ে নাটক বানিয়েছি। তার লেখা সংলাপ শিল্পীদের মুখে শুনছি। যিনি বেঁচে নেই, তার চিন্তা নিয়ে কাজ করা যে কতটা ইমোশনের, কতটা মানসিক চাপ অনুভব করেছি—তা বলে বোঝানো যাবে না। কাজের প্রতি ভাঁজে ভাঁজে তাকে মিস করেছি। ফারুক কখনো প্যারিসে যাননি। বাংলাদেশে বসে প্যারিস নিয়ে গল্প লিখেছিলেন। এটা বিস্ময়কর!’

স্বপন আহমেদ এর আগে তৈরি করেছেন চলচ্চিত্র ‘লাল টিপ’। জানালেন, ফারুক আহমেদের গল্পকে নাট্যরূপ দিয়েছেন মালিহা কাজী।

Banglabid

স্বপন আহমেদ বলেন, ‘ফারুক আমাকে ২০১৩ সালে গল্পটি দিয়েছিলেন সিনেমা বানানোর জন্য। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হলো ধারাবাহিক বানাতে। অনেক যত্ন নিয়ে ধারাবাহিকটি বানিয়েছি।’

নাটকের গল্পে উন্নত জীবনের খোঁজে প্যারিস গিয়ে মামার বাসায় ওঠে ইমন। সেখানে পরিচয় হয় ফ্যাশন ডিজাইনার হৃদির সঙ্গে। সেখানে ঘটতে থাকে নানা ঘটনা।

২০১৬ সালের নভেম্বরে ফ্রান্সের বিভিন্ন লোকেশনে ‘প্যারিসের চিঠি’ ধারাবাহিকের শুটিং হয়। জানা গেছে, এপ্রিল থেকে চ্যানেল আইয়ে ধারাবাহিকটি প্রচারিত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমন
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT