ক্রিকেট

আসছে নিউজিল্যান্ড, প্রথম টি-টুয়েন্টি ১ সেপ্টেম্বর

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, আসছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টুয়েন্টি ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শেষে আরেকটি বড় মিশনে নামতে হবে বাংলাদেশকে। আগামী ২৪ আগস্ট টাইগার ডেরায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তারাও স্বাগতিকদের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

বুধবার সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ম্যাচই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে নিউজিল্যান্ড। ২৯ আগস্ট ম্যাচটি হবে বিকেএসপিতে।

প্রথম টি-টুয়েন্টি মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। পরের চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচই দিন-রাতের। যদিও ম্যাচ শুরুর সময় এখনও জানানো হয়নি।

১০ দিনে পাঁচটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া সিরিজে অবশ্য তেমন বিরতি নেই। ৭ দিনের ব্যবধানে সিরিজ শেষ করবে অজিরা।

বিষয়:বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…