ছবিঘর

আসছেন নতুন শাকিব, লুক ভাইরাল

নতুন শাকিবের লুক ভাইরাল, ক্যাজুয়াল পোশাকে সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন শাকিবের লুক ভাইরাল, ক্যাজুয়াল পোশাকে সুন্দর ছবি, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউড, বলিউডে নতুন সিনেমার মাধ্যমে নতুন নতুন লুকে হাজির হন সুপারস্টার-মেগাস্টাররা। ওই লুক প্রকাশের পর মূহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভক্ত অনুসারীদের মধ্যে হুলস্থুল বেঁধে যায়। ঠিক এমনটাই দেখা গেল ঢাকাই সিনেমার ‘কিং খান’ শাকিব খানের নতুন লুকে।

নতুন শাকিবের লুক ভাইরাল, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ জনপ্রিয় এ চিত্রনায়ক তার নতুন সিনেমা ‘অন্তরাত্মা’র শুটিংয়ে নেমে রবিবার দুপুর ১২ টা নাগাদ নিজের ইনস্টাগ্রাম, ফ্যান পেজে লুক প্রকাশ করেছেন। প্রকাশের সঙ্গে সঙ্গে শাকিবের নতুন লুকটি ভাইরাল হয়ে যায়।

 

নতুন শাকিবের স্টাইলিশ লুক ভাইরাল, সেলিব্রিটি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ যা দেখে অনুমান করা যাচ্ছে, শিকারী, নবাব, বীরের পর আবার নতুন লুক নিয়ে আসছেন শাকিব খান। তার কোটি ভক্তরা পেতে যাচ্ছে নতুন এক শাকিব খানকে।

 

‘অন্তরাত্মা’ সিনেমা শাকিবের লুকে দেখা গেছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আসছেন তিনি। মুখে জলন্ত সিগারেট! কালারফুল হেয়ারস্টাইল, আঙুলে আঙটি, হাতে ঘড়ি ব্রেসলেট। এক স্থিরচিত্রে শাকিবের এমন উপিস্থিতে চলচ্চিত্র বান্ধব ফেসবুক গ্রুপগুলো আলোচনা মুখর। ভক্তদের পাশাপাশি সমালোচকরা শাকিবের এই লুকের প্রশংসা করছেন। তারা মনে করছেন, অন্তরাত্মা সিনেমায় শাকিবের উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

 

নতুন শাকিবের লুক নিয়ে আলোচনা, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ রোমান্টিক ও ফ্যামিলি ড্রামা গল্পে নির্মিত হচ্ছে অন্তরাত্মা। পরিচালনায় ওয়াজেদ আলী সুমন। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার দর্শনা বণিক। অন্তরাত্মা’র কাহিনি লিখেছেন ও প্রযোজনা করছেন সোহানী হোসেন। যিনি শাকিবের অন্যতম জনপ্রিয় সিনেমা সত্তা’র প্রযোজক। সিনেমাটির সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ।

 

শাকিব খান ও একজন নারী হাসিমুখে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ পাবনার রত্মদ্বীপ রিসোর্টে শনিবার থেকে অন্তরাত্মার শুটিংয়ে নেমেছেন শাকিব খান। মার্চ মাস জুড়ে তিনিসহ পুরা টিম পাবনা ও নাটোরে সিনেমাটির শুটিং করবেন। আসন্ন ঈদুল ফিতরে সিনেমা মহাসমারোহে মুক্তি দেয়া হবে।

ছবিঃ ফারহান রোমান
বিষয়:নতুন লুক শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…