বিনোদন

আশেকের সংগীতায়োজনে গাইলেন অন্বেষা

গাইলেন অন্বেষা, নাচলেন রাতাশ্রী

আশেকের সংগীতায়োজনে গাইলেন অন্বেষা

বলিউড থেকে টলিউড। কণ্ঠশিল্পী হিসেবে সব জায়গায় সমান ভাবে জনপ্রিয় অন্বেষা দত্ত। বাংলাদেশেও তার কদর কোনো অংশে কম নয়। বরং দিন দিন তা যে বেড়েই চলেছে সেই প্রমাণ তিনি রাখলেন আবার!

গানেই অন্বেষার ব্যস্ততা। মুম্বাই, কলকাতা কিংবা ঢাকা ভালো কাজের প্রস্তাব পেলে যে কোনো শহরেই ছুটে চলেন তিনি। গেল এক বছরে বাংলাদেশে বেশকিছু গানে কণ্ঠ দিয়েছেন অন্বেষা। এবার আশেক মনজুরের সংগীতায়োজনে একটি গানে কণ্ঠ দিলেন তিনি।

‘মেহেদী রাঙিয়ে’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আশেক মনজুর। গানের কথা যৌথভাবে লিখেছেন আশেক মনজুর ও রাসেল রহমান।

গানটি প্রসঙ্গে আশেক মনজুর বলেন, ‘গানটি তিন মাস আগে আমরা রেকর্ডিং করেছিলাম। অন্বেষা যেমন ভালো সংগীতশিল্পী, তেমনি সুন্দর মনের মানুষও। তার সঙ্গে কাজের অভিজ্ঞতাও চমৎকার। আশা করি গানটি দর্শকের মন ছুঁয়ে যাবে।’

আগামিতে আরো কয়েকটি গানে অন্বেষা কণ্ঠ দিবেন বলে জানিয়েছেন আশেক মনজুর।

থ্রিপি প্রোডাকশনের ব্যানারে এরইমধ্যে গানটির চমৎকার একটি ভিডিও নির্মাণ করা হয়েছেন। ভিডিওতে মডেল হয়েছেন টলিউডের চিত্রনায়িকা রাতাশ্রী দত্ত। ভিডিওটি পরিচালনা করেছেন আশেক মনজুর ও জাফরুল হাসান। নৃত্য পরিচালনা করেছেন অরুপ সেনগুপ্ত ও সুরজিত হেলা।

বিষয়:আশেক বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…