অন্যান্য

আশুলিয়ায় ড্রেনে মিললো নারীর খণ্ডিত মাথা-পা

আশুলিয়ায় ড্রেনে মিললো নারীর খণ্ডিত মাথা-পা

সাভারে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের সামনে থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ এবং আশুলিয়ার গণকবাড়ি এলাকার একটি ড্রেন থেকে অজ্ঞাত এক নারীর শরীরবিহীন খণ্ডিত মাথা ও একটি পা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের সামনে একটি মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। অজ্ঞাত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।

আশুলিয়ার গণকবাড়ি এলাকায় একটি ড্রেন থেকে শরীরবিহীন এক অজ্ঞাত নারীর খণ্ডিত মাথা ও একটি পা উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুন করার পর পরিচয় আড়াল করতে শরীরের বিভিন্ন অংশ আলাদা করে ফেলেছে দুর্বৃত্তরা।

পুলিশ জানান, শনিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকার আল-আমিন মাদ্রাসার পাশে একটি ড্রেনে খণ্ডিত মাথা ও একটি কাটা পা পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে জানালে পুলিশ খন্ডিত মাথা ও পাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উদ্ধারকৃত মাথা ও পা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিষয়:নিহত লাশ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…