আশীর্বাদ হলো অপর্ণা ঘোষের, বৃহস্পতিবার বিয়ে

অপর্ণা ঘোষের বিয়ের অনুষ্ঠানে নবদম্পতি হাসিমুখে একে অপরকে আলিঙ্গন করছেন, পেছনে ফুলের সাজসজ্জা।. Channel i News – চ্যানেল আই নিউজ
লাক্স সুপারস্টার খ্যাত তারকা অভিনেত্রী অপর্ণা ঘোষ তার জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন! বিয়ের আগে সোমবার (৭ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি চট্টগ্রামে সম্পন্ন হয়েছে তার আশীর্বাদ অনুষ্ঠান!
ধর্মীয় রীতিতে বিয়ে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)।
অপর্ণার আশীর্বাদ অনুষ্ঠানে ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, অপর্ণার স্বামীর নাম সত্রাজীৎ দত্ত। তিনি পেশায় আইটি ইঞ্জিনিয়ার, জাপানে কর্মরত।
পারিবারিকভাবে অপর্ণা ঘোষের বিয়ে হতে যাচ্ছে। এতে দুই পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে। জীবনের নতুন অধ্যায়ে পা দেয়ার আগে অপর্ণা সকলের কাছে আশীর্বাদ কামনা করেছেন।
২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন অপর্ণা ঘোষ।







