স্পোর্টস

আশা দেখাচ্ছেন বোলাররা

আশা দেখাচ্ছেন বোলাররা

আইপিএলে এক ম্যাচ খেলে বসে থাকতে হয়েছিল। মোস্তাফিজের ধার তাতে এতটুকু কমেনি। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম স্পেলের তিন ওভারে ৮ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। অন্যরাও চেষ্টা করছেন কিউইদের রান কমিয়ে রাখার।

উইকেটে হালকা ঘাস আছে। পেসাররা এই উইকেটে ভালো করার কথা। কিন্তু শুরুতে পেসাররা ছন্দ খুঁজতে ব্যর্থ হন। ধীরে-ধীরে তারা পথে ফিরছেন।

মাশরাফি নিজের প্রথম দুই ওভারে ১৮ রান দিয়েছেন। রুবেল দুই ওভারে দিয়েছেন ১২। তৃতীয় ওভারে এসে উইকেট পেয়েছেন।

স্পিনারদের মধ্যে মিরাজ ৪ ওভারে ২১ রান দিয়ে ব্রেক-থ্রুর সন্ধান করছেন।

বাংলাদেশ এদিন টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান করে।

সৌম্য সরকার ৬১ রান করে দলকে ভালো শুরু এনে দেন। মিডলঅর্ডারে মুশফিক করেন ৫৫। শেষ দিকে রিয়াদ ৫১ করে দলের স্কোর বড় করার চেষ্টা করেন।

বিষয়:ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…