চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্রিকেট ছাড়া নিঃশ্বাস নেয়াই কঠিন’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৪১ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

২০০৩ সালে যখন বাংলাদেশের টেস্ট অধিনায়ক হলেন, উঠেছিল সমালোচনার ঝড়। ক্রিকেট ছেড়ে কোচিংয়ে এসেও সমালোচনা থেকে দূরে থাকতে পারেননি খালেদ মাহমুদ সুজন। তাকে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর করার সিদ্ধান্তকে বোর্ডেরই অনেক কর্মকর্তা সাদরে গ্রহণ করতে পারেননি।

বিসিবির পরিচালক, কোচ, সংগঠক, ম্যানেজার, নির্বাচক তো ছিলেনই; এবার টেকনিক্যাল ডিরেক্টরের ছায়ায় জাতীয় দলের হেড কোচই বলা যায় তাকে। একইসঙ্গে বিভিন্ন ভূমিকা পরস্পরের মাঝে স্বার্থের সংঘাত ঘটাতে পারে। এসব সমালোচনা নিয়ে রোববার ত্রিদেশীয় সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে খোলামেলা কথা বলেছেন সুজন। শুনিয়েছেন ক্রিকেটের প্রতি তার মমত্ববোধ ও কোচিং অভিজ্ঞতার গল্পও।

‘যখন আমি বোর্ডরুমে ঢুকি, তখন বোর্ড পরিচালক। আমাকে অন্য যে দায়িত্ব দেয়া হয়, চেষ্টা করি সেটা ভালভাবে করতে। পারি বা না পারি, সফল হই বা না হই, সেটা অন্য ব্যাপার। আমি কোন বিতর্কে যেতে চাই না। মনে করি কোচিং আমার পেশা। সেটা উপভোগ করি। ২০০৬ সালে খেলা ছাড়ার চার মাস পর থেকেই কোচিং শুরু করেছি। অনূর্ধ্ব-১৩ থেকে সব পর্যায়েই কোচিং করিয়েছি। কোচিংয়ের আমার অভিজ্ঞতা নেই, ব্যাপারটা তা নয়। আমি ভাল নাকি খারাপ কোচ, তা মানুষ বলবে। এখন কোচিং করানোটাই আমার সবচেয়ে বড় দায়িত্ব।’

Banglabid

‘আমি টিম ম্যানেজার ছিলাম, তখন ওটাকেই লাভবান মনে করা হয়েছিল। জানি না, সেটা কতটা হয়েছিল। যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা কিছুটা হলেও আছে, বাংলাদেশ দলে খেলেছি, অধিনায়কও ছিলাম এক সময়, কিছু অভিজ্ঞতা তো ছিলই। যখন ৮৩ বা ৮৪ সালের দিকে ক্যারিয়ার শুরু করি, তখন থেকে একটা দিনের জন্যও ক্রিকেটের বাইরে থাকিনি। ক্রিকেটই আমার সবকিছু। ক্রিকেটই আমার জীবিকা। ক্রিকেট ছাড়া নিঃশ্বাস নেয়াই কঠিন।’ যোগ করেন সুজন।

জাতীয় দলের অধিনায়ক কিংবা কোচ, কখনোই ‘পিপলস চয়েজ’ হতে পারেননি সুজন! কেন এমন হচ্ছে? ধারণা নেই সুজনেরও, ‘জানি না আসলে। ২০০৩ সালে যখন দায়িত্ব নিয়েছিলাম, সময়টা খুব কঠিন ছিল। তখন দলটাকে এক করার একটা কাজ ছিল আমার। দায়িত্বটা অনেক বেশি ছিল। সে তুলনায় এখন কাজটা অনেক সহজ। কারণ এখন আমি অভিজ্ঞ। যদিও আন্তর্জাতিক পর্যায়ে আমার অভিজ্ঞতা কম। কিন্তু গত তিন-চারটা বিপিএলে কাজ করে চাপ নেয়ার অভিজ্ঞতা হয়েছে। আমি মনে করি জাতীয় দলের চেয়ে বিপিএলে চাপ বেশি থাকে।’

জাতীয় দলে অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার থাকায় নিজের কাজটা সহজ হয়েছে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক, ‘জাতীয় দলে পরীক্ষিত ক্রিকেটার আছে। যারা আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের সাথে খেলেছে। তামিম যেভাবে ব্যাটিং করে, আন্তর্জাতিক ক্রিকেটে সেরা কয়েকজন ব্যাটসম্যানের কথা বললে তার নাম বলতেই হবে। ক্রিকেটাররা ছোট থাকতেই অনেকের সঙ্গে কাজ করেছি। এই কাজটা আমার জন্য সহজ। কতটা কী করতে পেরেছি জানি না, বেশি কিছু করারও ছিল না, সিনিয়ররা নিজেদের কাজটা খুব ভাল জানে। তরুণ যারা আছে, তারা পারফর্ম করা শুরু করলে দলটা অপ্রতিরোধ্য হয়ে উঠবে।’

Reneta

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদ মাহমুদ সুজনত্রিদেশীয় ক্রিকেট সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

পরবর্তী

ফের জয়ার হাতে ‘সেরা অভিনেত্রী’র পুরষ্কার

পরবর্তী

ফের জয়ার হাতে ‘সেরা অভিনেত্রী’র পুরষ্কার

বীরাঙ্গনা রমা চৌধুরীকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

সর্বশেষ

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT