চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনা প্রস্তাবের মধ্যেই আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল নর্থ কোরিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩২ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

নর্থ কোরিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আলোচনা শুরুর প্রক্রিয়ার মধ্যেই দেশটি আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে সাউথ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

ওই পরীক্ষা ব্যর্থ হয়েছে দাবি করে সাউথ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে পিয়ংইয়াংয়ের উত্তর দিকের সাউথ পিয়ংগান প্রদেশের একটি ঘাঁটি থেকে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই সেটি বিস্ফোরিত হয় বলেও জানানো হয়েছে।

তবে ক্ষেপণাস্ত্রটি ঠিক কতদূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম তা সাউথ কোরিয়ার সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। বিষয়টি নিয়ে নর্থ কোরিয়ার পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের দাবি, নর্থ কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। গত এক সপ্তাহ আগেও দেশটির একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয় বলে মার্কিন সেনাবাহিনী দাবি করেছিল।

শান্তিপূর্ণ সমাধানে আলোচনাই একমাত্র সঠিক সিদ্ধান্ত – শুক্রবার নর্থ কোরিয়ার অন্যতম মিত্র চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র এমন বক্তব্যের পর যুক্তরাষ্ট্রও বিষয়টি ইতিবাচক হিসেবে গ্রহণ করে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় বলেছেন, নর্থ কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য সংলাপে বসতে রাজি আছে যুক্তরাষ্ট্র। কিন্তু এরপরেও যদি প্রয়োজন হয়, তাহলে সেনাবাহিনী ব্যবহার করবে তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নর্থ কোরিয়াযুক্তরাষ্ট্র-নর্থ কোরিয়াসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্যাসলাইনের আগুনে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন সম্পন্ন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আল-মিনুকি নিহতের দাবি ট্রাম্পের

মে ১৬, ২০২৬

মালদ্বীপে তিন সাবেক রাষ্ট্রপতির ঐক্য, মুইজ্জু সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

মে ১৬, ২০২৬

জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT