চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনায় ফিরুক শান্তি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৩৩ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A

যুদ্ধে জ্বলছে ইউক্রেন। বহু সামরিক-বেসামরিক প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়েছে স্থাপনা। নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশান্তরী হয়েছে লাখো মানুষ। তবে আশার কথা হলো, সমস্যা সমাধানে শুরু হয়েছে আলোচনা। কারফিউ তুলে নেয়ার ঘোষণা এসেছে, আর পরিস্থিতিও কিছুটা স্বাভাবিক হয়ে আসছে কিয়েভে।

গত বৃহস্পতিবার শুরু হওয়া যুদ্ধের পরে প্রথমে আলোচনায় অংশ নিতে রাজি হয়নি ইউক্রেন। পরে বিনা শর্তেই আলোচনায় রাজি হয় তারা। আর হামলার কিছুসময় পরে থেকেই আলোচনার বিষয়ে বার্তা দিয়ে আসছিল রাশিয়া। আলোচনা হচ্ছে ইউক্রেন-রাশিয়ার প্রতিবেশী দেশ বেলারুশে।

বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে রাশিয়ান ও ইউক্রেনিয়ান পতাকা শোভিত লম্বা এক টেবিলের ছবি পোস্ট করে জানিয়েছে, মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনার জন্য ভেন্যু প্রস্তুত করা হয়েছে। প্রতিনিধিদের আগমন প্রত্যাশা করা হচ্ছে। ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে ইউক্রেন প্রতিনিধি দল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বেলারুশের বৈঠকের ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করলেও আলোচনা ছাড়া যুদ্ধ অবস্থার সমাধান নেই বলে আমরা মনে করি। ইতিমধ্যে বাংলাদেশ তাদের কূটনৈতিক অবস্থান পরিস্কার করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাতে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, বাংলাদেশ যুদ্ধের পক্ষে নয়। তবে ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেছেন, ‘‘অবশ্যই আমরা যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি। এটা আলোচনা হয়েছে এবং বলছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে- পরিস্থিতি পর্যবেক্ষণেও নির্দেশ দেওয়া হয়েছে।’’

করোনাভাইরাসে পুরোবিশ্বে ইতিমধ্যে প্রায় ৬০ লাখের কাছাকাছি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। আর এই সময়ে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ইতিমধ্যে কয়েক হাজার প্রাণহানির ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। বিশ্বে কোথাও যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু ওইসব স্থানেই সীমাবদ্ধ থাকে না, পুরো বিশ্বেই এর প্রভাব পড়ে নানাভাবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ যারা ইউরোপ-আমেরিকার সঙ্গে বাণিজ্যের উপরে তাদের অর্থনীতির চাকা সচল রাখে, তাদের জন্য এই যুদ্ধ খুবই নেতিবাচক প্রভাব ফেলবে সন্দেহ নেই। আমাদের প্রত্যাশা, বিশ্বনেতারা সার্বিক বিষয় বিবেচনায় এনে সাম্যভাব ও ঐক্যমতে পৌঁছাতে পারবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনযুদ্ধরাশিয়ারাশিয়া ইউক্রেন উত্তেজনাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT