চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনায় ‘গলুই’-এর টিজার: নির্মাতা বললেন ‘ঈদে সর্বোচ্চ হল পাবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২২
বিনোদন
A A
গলুই সিনেমার টিজার ছবি, প্রেমের দৃশ্য, বাংলা সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সুপারস্টার শাকিব খানের ঈদের ছবি ‘গলুই’-এর টিজার। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ পাওয়া ওই টিজারটি দেখে আলোচনায় মুখর বাংলা চলচ্চিত্রের দর্শকরা। নেট দুনিয়ায় চলছে নানামাত্রিক চর্চা।  

যারা নিয়মিত সিনেমা হলে গিয়ে ছবি দেখেন, তাদের মধ্যে রীতিমত হৈচৈ ফেলেছে এই টিজার। নিজের ফ্যান পেজ ও ইনস্টাগ্রামে গলুই-এর টিজার শেয়ার করেছেন শাকিব খান। সেখানে কয়েক হাজার ইতিবাচক মন্তব্য করেছেন তার ভক্তরা।

তারা বলছেন ‘গলুই’-এর টিজার এক কথায় দারুণ হয়েছে। তবে কিছুটা সমালোচনাও করছেন আরেক শ্রেণির দর্শক। তারা আঙুল তুলছেন, সম্পাদনা ও টিজারে ব্যবহৃত টেক্সট ফন্ট ও স্টাইল নিয়ে।

তবে সব ধরনের মন্তব্যই গ্রহণ করছেন নির্মাতা। বুধবার দুপুরে পরিচালক এস এ হক অলিক চ্যানেল আই অনলাইনকে জানান, ঈদে সর্বোচ্চ হল পাবে ‘গলুই’। ইতোমধ্যে বেশ কিছু হল চূড়ান্ত হয়েছে। মোট কতো হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে, সেই সংখ্যা জানা যাবে ঈদের দু-চারদিন আগে। তবে আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি হলে এই ছবি চালাতে পারবো।

‘হৃদয়ের কথা’ ছবির এই নির্মাতা বলেন, দর্শকের সমালোচনার জায়গা লেখার ফ্রন্ট নিয়ে, ছবি নিয়ে নয়। তাদের গঠনমূলক সমালোচনাকে আমি সম্মান জানাই। তবে আমি ছবির গল্প, প্রেজেন্টেশন, শিল্পীদের অভিনয়ের দিকে সবচেয়ে নজর দিয়েছি। যারা সমালোচনা করছেন আমার বিশ্বাস পুরো ছবিটা দেখার পর তারা পরিপূর্ণ একটি গল্প পাবেন এবং ঠিকই প্রশংসা করবেন।

‘গলুই’ ছবির প্রেক্ষাপট ১৯৭৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত। গল্পটা তখনকার হওয়ার টেকনিক্যাল বিষয়গুলো খুব সাধারণ করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন রোমান্টিক ছবির অন্যতম জনপ্রিয় নির্মাতা অলিক। তিনি বলেন, খুব সাধারণ ভাবে করার এই চিন্তা ছিল একান্তই আমার, তাও নির্মাতা হিসেবে। যেহেতু গল্পটা আগের, তাই আমাকে প্রেজেন্টেশনে গিমিক কম দিতে হয়েছে।

পরবর্তীতে লেখার ফন্ট ঠিক করা হবে জানালেন অলিক। বলেন, আমি ইচ্ছে করেই ওভাবে রেখেছিলাম। কারণ গল্পটা এই সময়কার নয়। আমাকে গল্পের সঙ্গে মিলিয়ে করতে হয়েছে। দর্শক যেহেতু ওভাবে চাইছে না তাদের মতামতকে প্রাধান্য দেব।

যোগ করে বলেন, ছবিতে হিরোর অভিনয়, তার প্রাণবন্ত উপস্থিতি সবচেয়ে বেশি প্রশংসনীয় বিষয়। ছবির আয়োজন, পূজার লুক সবকিছু মানুষ পছন্দ করেছে। টিজার ছাড়ার পর থেকে টিভি পর্দার অনেক নির্মাতা আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।

নিরেট প্রেমের গল্প ও আবহমান গ্রাম বাংলার হারানো ঐতিহ্য নৌকাবাইচ উপজীব্য করে নির্মিত হয়েছে ‘গলুই’। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, করোনায় ঝিঁমিয়ে পড়া ইন্ডাস্ট্রি চাঙ্গা করতে শাকিবের ছবির বিকল্প নেই।

অতীত অভিজ্ঞতায় সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, ঈদে যেহেতু শাকিবের বড় বাজেটের ছবি ‘গলুই’ আসছে, তাই এ ছবির মাধ্যমে আবারও প্রাণ ফিরে পেতে পারে সিনেমা হলগুলো! সে কারণে হল মালিকদেরও ঈদে বাড়তি আগ্রহ শাকিব খানের ‘গলুই’ ঘিরে!

শাকিব খান ও পূজা চেরী ছাড়াও গলুই সিনেমায় আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।

ট্যাগ: অলিকআজিজুল হাকিমআলী রাজখসরুগলুইটিজারপূজা চেরীলিড বিনোদনশাকিব খানসমালোচনা’সমু চৌধুরীসিনেমাসুচরিতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রওশন এরশাদ ও জিএম কাদেরকে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা

পরবর্তী

১৭ এপ্রিল রণবীর-আলিয়ার বিয়ে, অতিথির তালিকায় কারা?

পরবর্তী
রণবীর ও আলিয়া বিয়ের অনুষ্ঠানে উপস্থিত, উজ্জ্বল ও হাসিখুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ এপ্রিল রণবীর-আলিয়ার বিয়ে, অতিথির তালিকায় কারা?

গাছের সাথে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT