সিরিয়ার আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী।
বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধের কারণে প্রায় দশ হাজার মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে দাবি করেছে মানবাধিকার সংস্থা। সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস এর এই দাবি স্বীকার করেনি রাষ্ট্রীয় গণমাধ্যম।
এ সংখ্যা আড়াই হাজারের বেশী বলে জানিয়েছে রাশিয়া।
এরইমধ্যে বেশ কিছু জায়গা দখল করেছে সরকারি বাহিনী। তবে বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পোর নিয়ন্ত্রণ নিতে পারলে তা হবে বিগত পাঁচ বছরের মধ্যে সবচে বড় সাফল্য।







