আহত হয়েছেন আলিয়া ভাট

চ্যানেল আই অনলাইন- আলিয়া ভাট
আয়ান মুখার্জির নতুন চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে আলোচনার শেষ নেই। পুরো দমে চলছে ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং। কিন্তু, এরই মাঝে পাওয়া গেল দুঃসংবাদ। ছবির সেটে গুরুতর আহত হয়েছেন আলিয়া ভাট।
এই সুপারহিরো চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় আছেন রণবীর কাপুর, বিপরীতে আলিয়া ভাট। সম্প্রতি শুটিং এর মাঝে আহত হয়েছেন আলিয়া। বুলগেরিয়ায় শুটিং কালে ডান কাঁধে চোট পেয়েছেন আলিয়া। তারপর থেকে ব্যান্ডেজ নিয়েই ঘুরছেন। চিকিৎসকরা পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ব্যথার পরিমাণ এতই বেশি যে আলিয়াকে আরও কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হতে পারে।
‘ব্রহ্মাস্ত্র’ তে রণবীর-আলিয়া ছাড়াও আছেন অমিতাভ বচ্চন ও ছোট পর্দার প্রিয় মুখ মৌনি রায়। চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০১৯ সালে। ‘ব্রহ্মাস্ত্র’ প্রযোজনা করছেন করণ জোহর।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






