চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলাদা ​করে কিছু মনে হচ্ছে না: সভ্যতা

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
১:৪৮ অপরাহ্ন ২৮, জুলাই ২০১৭
বিনোদন
A A
বিয়ের পর সভ্যতা ও শোভন

বিয়ের পর সভ্যতা ও শোভন

কারিশমা শানু সভ্যতা। তরুণ জনপ্রিয় সংগীতশিল্পী। গতকাল ২৭ জুলাই বৃহস্পতিবার রাতে তিনি বিয়ে করেছেন। বর দীর্ঘদিনের বন্ধু সামিউল ওয়াহিদ শোভন। শোভনের সঙ্গে সভ্যতার প্রেম ১০ বছরের। সভ্যতা বললেন, ‘ঘরেই আমার বিয়ে হবে।’ তার কথা মতো বিয়ে হয়েছে মগবাজারে রাজশাহী হাউজে, তাদের ফ্ল্যাটে। আজ ২৮ জুলাই শুক্রবার দুপুরে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। হাতে একদম সময় নেই, সব কিছুই হয়েছে হঠাৎ​ করে আর খুব দ্রুত। সভ্যতার সঙ্গে যখন কথা হলো, জানালেন তখন তিনি পার্লারে, সাজগোজ করছেন।

আপনাদের শুভেচ্ছা।

ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন।

হঠাৎ​ বিয়ে হলো। কেমন লাগছে?

আলাদা ​করে কিছু মনে হচ্ছে না। শোভনের সঙ্গে বিয়ে হয়েছে। ওর সঙ্গে তো সব সময়ই ঘোরাঘুরি করি। বেড়াতে যাই। আড্ডা দেই। গান গাই। আমরা একসঙ্গে সময় কাটাই।

কিছুদিন আগেও যখন কথা হচ্ছিল, বিয়ের ব্যাপারে আপনার তেমন আগ্রহ আছে, মনে হয়নি।

Reneta

আমি যে বিয়ে করব, তা আমি নিজেও জানতাম না। মা খালি বলে, ‘বিয়ে করো, বিয়ে করো।’ মায়ের জন্য বিয়ে করেছি। মায়ের ধারণা, আমার আর বিয়ে হবে না। বাবা নেই, মাকে কষ্ট দিতে চাইনি। তাই রাজি হয়ে গেলাম।

শোভনের সঙ্গে পরিচয়টা কবে হয়েছে?

ছোটবেলায়। আমাদের একটা ব্যান্ড ছিল। ওই বয়সে অনেকেই তো ব্যান্ড করে। এরপর আমরা একসঙ্গে বড় হয়েছি। দুজনই মিউজিকের সঙ্গে আছি। শোভন ব্ল্যাক ব্যান্ডে ছিল। এখন মেটাল মেজ ব্যান্ডের ড্রামার।

বিয়ের অনুষ্ঠান শেষ হতে নিশ্চয়ই অনেক রাত হয়েছে।

হ্যাঁ, এরপর বন্ধুরা মিলে সারা রাত আমরা আড্ডা দিয়েছি। খুব সকালে বাসা থেকে বের হয়েছি। বিবাহোত্তর সকালের নাস্তা করেছি ধানমন্ডির স্টার হোটেলে। সময়টা চমৎ​কার কাটছে।

বিয়ে তো হলো, এবার বরকে নিয়ে কোথায় বেড়াতে যাচ্ছেন?

জানি না।

মানে?

আমার কিন্তু কাল (২৯ জুলাই শনিবার) সারা দিন কাজ। বাংলাদেশ শিশু একাডেমি ছোটদের একটি নাটক মঞ্চে আনছে। সুকুমার রায়ের, নাম ‘অবাক জলপান’। আমি এই নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করছি। লাইভ মিউজিক। পরশু দিন উদ্বোধনী প্রদর্শনী। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর থাকবেন। বুঝতেই পারছেন, কী চাপের মধ্যে আছি। তার ওপর বিয়ের নানা কিছু করতে হচ্ছে। আর অন্য কাজ তো আছেই।

আপনি খুব ব্যস্ত, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।

ধন্যবাদ।

সভ্যতার বিয়ের কিছু ছবি:

সভ্যতা
সভ্যতা
শোভনের গায়ে হলুদ
শোভনের গায়ে হলুদ
সভ্যতার হাতে রাখি পড়িয়ে দিচ্ছেন বোন ছোট পর্দার তারকা স্বাগতা
সভ্যতার হাতে রাখি পড়িয়ে দিচ্ছেন বোন ছোট পর্দার তারকা স্বাগতা
বিয়ের পর সভ্যতা ও শোভন
বিয়ের পর সভ্যতা ও শোভন
সারা রাত আড্ডা
সারা রাত আড্ডা
আজ শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে বেড়ানো
আজ শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে বেড়ানো
বন্ধুদের সঙ্গে সকালের নাস্তা
বন্ধুদের সঙ্গে সকালের নাস্তা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সভ্যতা
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT