চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় শাহরিয়ারের অতিথি সাত শিল্পী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ২০, জুলাই ২০২০
বিনোদন
A A

কষ্টকে পাশ কাটিয়ে মানুষ মাথা তুলে দাঁড়াবেই, এটাই মানুষের স্বভাব। করোনা পরিস্থিতির কারণে সবক্ষেত্রেই অস্বাভাবিক পরিস্থিতি। এর মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কাজ করার চেষ্টা করছেন সবাই। সেই চেষ্টারই একটি অংশ হিসেবে সংগীতশিল্পী জয় শাহরিয়ারের অতিথি হয়ে আসছেন দেশের জনপ্রিয় সাত সংগীতশিল্পী।

তবে না, মুখোমুখি বসে আড্ডা দেয়ার আমন্ত্রণ এটি নয়। এই আমন্ত্রণে গল্প ও গান হবে অনলাইনে। মুলত এটি একটি ঈদের আয়োজন। অনুষ্ঠানটির নাম ’গল্প গানে’। ঈদের দিন থেকে পরের সাতদিন রাত নয়টায় অনুষ্ঠানটি প্রচার হবে বিজয় টিভিতে।

গল্প গানে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। আর তার অতিথি হিসেবে আছেন সংগীতশিল্পী সাব্বির জামান, পারভেজ, সভ্যতা, কিশোর, পুলক, অবন্তী সিঁথি ও কামরুজ্জামান রাব্বি।

Banglabid

এক ঘণ্টার অনুষ্ঠানে প্রত্যেক শিল্পী তাদের গাওয়া জনপ্রিয় গান পরিবেশন করবেন। শোনাবেন মজার অনেক গল্প। এছাড়াও স্মরণে থাকবেন সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোর।

‘গল্প গানে’ প্রসঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপক জয় শাহরিয়ার বলেন, ‘যারা আমার অতিথি হিসেবে এই অনুষ্ঠানে আছেন, তারা সবাই ব্যক্তিগতভাবে আমার পরিচিত। কিন্ত করোনার কারণে অনেকদিন তাদের সঙ্গে দেখা হচ্ছিল না, আড্ডা ছিল না। এই অনুষ্ঠানের মাধ্যমে সেটা হয়েছে।

তিনি বলেন, আমরা সবাই একটা খারাপ সময় পার করছি। এর মধ্যেই সবার সঙ্গে কীভাবে ঈদের আনন্দটা ভাগ করে নেয়া যায়, অনুষ্ঠানে সেই চেষ্টা করেছি।

Reneta

গল্প গানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন প্রতীক আকবর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরজয় শাহরিয়ারপারভেজপুলকসভ্যতাসাব্বির জামান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পরবর্তী

নিলামে উঠছে ডিক্যাপ্রিও-ব্র্যাড পিটের পর্দা কাঁপানো গাড়ি দুটি

পরবর্তী

নিলামে উঠছে ডিক্যাপ্রিও-ব্র্যাড পিটের পর্দা কাঁপানো গাড়ি দুটি

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় নির্ঝরের ‘আহা!’

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোনের কিস্তি নিয়ে বিরোধে পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT