আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্যরা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
হ্যাচারির মাধ্যমে দেশে প্রথম বাগদা চিংড়ী উৎপাদনকারী, শিল্প উদ্যোক্তা, হ্যাচারী জগতের পথিকৃৎ, কক্সবাজারের নিরিবিলি গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে কক্সবাজার শহরের শহীদ সরণীস্থ নিরিবিলি হাউজে কোরআন খতম, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মরহুমের বড় সস্তান সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, মরহুমের মেজ ছেলে ব্যবসায়ী নেতা মশিউর রহমান রাজনসহ পরিবারের অন্যান্য সদস্য এবং নিরিবিলি গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






