চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর গলবে না আইসক্রিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

আইসক্রিম গলে যাচ্ছে? আয়েশ করে খাওয়ার আগেই পছন্দের পোশাকে পড়ে একাকার? আর না! এবার আসছে এমন এক পদ্ধতি যাতে আইসক্রিম সহজে গলবে না। সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় বের হয়েছে এমনই এক বিশেষ উপায়।

স্কটল্যান্ডের এডিনবার্গ এবং ডান্ডির বিজ্ঞানীরা এমন এক প্রোটিনের সন্ধান পেয়েছেন, যা আইসক্রিমকে সাধারণের চেয়ে অনেক বেশি সময় ধরে জমিয়ে রাখবে। এই প্রাকৃতিক প্রোটিনটি আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হলে তা আইসক্রিমকে অনেক বেশি সময় ঠাণ্ডা ও শক্ত রাখবে।ওই প্রোটিনটি আইসক্রিমের উপাদানগুলোর মিশ্রণের মধ্যে বাতাস, ফ্যাট ও পানিকে একত্রে বেঁধে রাখে। এতে মিশ্রণটি হয় যা আইসক্রিমকে করবে আরো বেশি মোলায়েম এবং ঘন। ফলে তা গলবে কম, চলবে বেশি, স্বাদও হবে অসাধারণ! গ্রীষ্মকালেও এই আইসক্রিম যেমন সহজে গলবে না, তেমনি একটু বেশি সময় ফ্রিজে রাখলে আইসক্রিমের ওপর বরফ জমার সমস্যাটাও হবে না। কারণ আবিষ্কৃত প্রোটিনটি আইসক্রিমের ওপর গুঁড়ো বরফ জমতেও বাঁধা দেয়। শুধু তাই নয়; প্রোটিনটির ব্যবহারে আইসক্রিমে স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বির মাত্রাও কমে যাবে। অর্থাৎ ক্যালরি কম, মোটা হওয়ার ঝুঁকিও কম।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রকল্প প্রধান কেইট ম্যাকফি মনে করেন, নতুন এই আবিষ্কার আইসক্রিমকে আরো অনেক উন্নত করবে, যা ভোক্তা এবং প্রস্তুতকারী, দু’জনের জন্যই ভালো। প্রোটিনটি ব্যবহারে আইসক্রিম সহজে নষ্ট হবে না। যা প্রস্তুতকারীদের জন্য লাভজনক। পাশাপাশি আইসক্রিমের স্বাদ উন্নত হলে এবং সহজে না গললে ভোক্তারা খুশি হবেন বলেও উল্লেখ করেন তিনি।নতুন প্রোটিনটি প্রাকৃতিকভাবেই কিছু খাবার এবং উপকারি ব্যাকটেরিয়ায় পাওয়া যায়। সেসব খাবার এবং ব্যাকটেরিয়া থেকে সহজে প্রোটিনটি তৈরির পদ্ধতিও আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। তাহলে আর কী? এবার আরাম করে বসে ধীরে ধীরে আপনার প্রিয় আইসক্রিমের স্বাদ নিতে তৈরি হয়ে যান। শুধু একটু অপেক্ষা। কারণ এডিনবার্গ ও ডান্ডি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, বিশেষ ওই প্রোটিনে তৈরি আইসক্রিম বাজারে আসবে মাত্র ৩ থেকে ৫ বছরের মধ্যেই!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসক্রিম
শেয়ারTweetPin

সর্বশেষ

জার্মানি যাদের নিয়ে নামতে পারে প্যারাগুয়ে পরীক্ষায়

জুন ২৯, ২০২৬

যেভাবে সৃষ্টি হলো মুস্তাফা মনোয়ারের ‘পারুল’ চরিত্রটি

জুন ২৯, ২০২৬

সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ নির্মাণ করবে: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

অর্থ বিল পাস, বাড়ল করমুক্ত আয়ের সীমা; প্রত্যাহার হলো কয়েকটি প্রস্তাব

জুন ২৯, ২০২৬

তিস্তা পুনরুদ্ধার প্রকল্পে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে চীন

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT