বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নানা কার্যক্রম নিয়ে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে অতিরঞ্জিত ও ভিত্তিহীন খবর পরিবেশনের অভিযোগ এনেছেন সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। বাফুফে’র ক্রয়সংক্রান্ত কমিটির অব্যবস্থাপনা নিয়ে ফিফার অর্থ কমিটির কাছ থেকে তিনি কোন চিঠি পাননি বলে দাবি করেছেন। পাশপাশি এও বলেছেন ফিফার নির্দেশনা অনুযায়ী পারচেজ কমিটির জন্য তৈরী হচ্ছে নতুন গাইডলাইন।






