চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা শ্রদ্ধাটাই হারিয়েছে, শুধু মেসি ব্যতিক্রম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

খবরের শিরোনাম হওয়াটাই যেন ম্যারাডোনার এখনকার প্রথম কাজ! আর্জেন্টিনার ১৯৮৬’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবার খবরে নিজ দেশের সমালোচনা করেই। বলছেন, রাশিয়া বিশ্বকাপের আগে শ্রদ্ধা হারিয়ে ফেলেছে আর্জেন্টিনা। শুধু মেসিই ব্যতিক্রম।

হোর্হে সাম্পাওলি কোচের দায়িত্ব নেয়ার পর খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিল না আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকে রাশিয়ার টিকিট নিশ্চিত হয়েছে শেষ মুহূর্তে। দুবারের বিশ্বজয়ী দলটি সম্প্রতি প্রীতি ম্যাচে নাইজেরিয়ার কাছে ৪-২ গোলে হারের লজ্জায় ডুবেছে। এই নাইজেরিয়াই বিশ্বকাপে আলবিসেলেস্তেদের গ্রুপ সঙ্গী।

সেদিকেই ইঙ্গিত ম্যারাডোনার। মন থেকে দেশের প্রতি শ্রদ্ধা কমে যাচ্ছে উল্লেখ করে জানাচ্ছেন, ‘কেবল মেসি ছাড়া, পুরো বিশ্বতেই আর্জেন্টিনার প্রতি অন্য দলগুলোর শ্রদ্ধা কমে যাচ্ছে। আমাকে যেটা ভাবায় তা হল বর্তমান সময়ে আর্জেন্টিনাকে শ্রদ্ধা করাটা খুবই কঠিন। আজকাল কোন দলই আমাদের ভয় পায় না। নাইজেরিয়ার বিপক্ষে আমরা প্রায় আট গোল খেয়ে বসেছিলাম!’

মেসিদের বর্তমান কোচ সাম্পাওলিকেও আক্রমণ করতে ছাড়েননি ম্যারাডোনা। অতীতের ব্যক্তিগত ক্ষোভের আক্রোশ যেন ঝরল আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির কণ্ঠে, ‘এটা একদম পরিষ্কার, ছেলেটা (সাম্পাওলি) কিছুই জানে না। সে শুধু একটা জিনিসই ভাল পারে তা হল, বন্ধুর বাড়িতে গিয়ে ভাল-মন্দ খাওয়া।’

মূর্তিকারিগর

‘সেভিয়াতে(স্প্যানিশ ক্লাব) সাম্পাওলির সঙ্গে আমাদের একটা প্রজেক্ট ছিল। তখন সে মানসিকভাবে বিধ্বস্ত ছিল। তাই তাকে বলেছিলাম দুবাই এলে যেন আমার সঙ্গে দেখা করে। সে এল। এসেই বললো সেভিয়া আমাকে সম্মান জানাতে চায়। কেন? দয়া করে আমার সঙ্গে কেউ গোলমাল বাধাবেন না। আমি সেভিয়ার হয়ে মাত্র তিন ম্যাচ খেলেছি।’ মনে করিয়ে দেন ম্যারাডোনা।

Reneta

‘এর কোন মানে হয় না। আসলে ও তলে তলে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হওয়ার বন্দোবস্ত সারছিল তখন। আর আমাকে দিয়ে ছবি তুলিয়ে সেটা ব্যবহার করতে চেয়েছিল।’ সাম্পাওলি সম্পর্কে ম্যারাডোনার ঝাঁঝাল পর্যবেক্ষণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা ফুটবলডিয়েগো ম্যারাডোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরাই সেমিফাইনালে খেলার যোগ্য ছিলাম: ফ্লিক

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নতুন নির্দেশনা

এপ্রিল ১৫, ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে মোদি–ট্রাম্পের ফোনালাপ

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন-ইরান শান্তি আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী রিয়াদ ও আঙ্কারার পথে

এপ্রিল ১৫, ২০২৬

বার্সার থেকে ম্যাচ ‘ছিনতাই’ করা হয়েছে বলছেন রাফিনহা

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT