ফুটবল

‘আর্জেন্টিনা আমি তোমাকে ভালোবাসি’

‘আর্জেন্টিনা আমি তোমাকে ভালোবাসি’

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয়ার পর সবাইকে আর্জেন্টিনা দলের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন সার্জিও আগুয়েরো। টুইটারে ধন্যবাদ বার্তায় জানিয়েছেন আর্জেন্টিনার প্রতি তার গভীর ভালোবাসার কথাও।

সোমবারের ওই টুইটার পোস্টে সতীর্থ থেকে শুরু করে দলের রাঁধুনিদেরও ধন্যবাদ জানান আগুয়েরো। যদিও তার ধন্যবাদ বার্তার কোথাও কোচ সাম্পাওলির নাম ছিল না।

‘আমার ছেলে, পরিবার এবং বন্ধুরা, যারা আমাকে প্রতিদিন সঙ্গ দেয় তাদেরকে ধন্যবাদ জানানোর এটাই সময়।’

‘আর্জেন্টিনা এবং আরও অনেক দেশ থেকে যারা আবেগ ও ভালোবাসা নিয়ে সমর্থন করেছেন, তাদেরকে ধন্যবাদ। এবং সবার আগে ধন্যবাদ আমার সতীর্থদের, যারা প্রতিটি ম্যাচে সবটুকু উজাড় করে দিয়ে খেলার জন্য বিশ্বের সেরা।’ পোস্টে লেখেন আগুয়েরো।

‘ধন্যবাদ দলের চিকিৎসক, ফিজিও এবং শেফদের, যারা দারুণ একটা দলের অংশ। সবসময় একসঙ্গে লড়াই চালিয়ে যাবো। আর্জেন্টিনা আমি তোমাকে ভালোবাসি।’

গত শনিবার ফ্রান্সের কাছে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। ওই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না আগুয়েরো। ম্যানচেস্টার সিটির এ ফরোয়ার্ড বদলি নেমে দলের তৃতীয় গোলটি করলেও হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না।

বিষয়:রাশিয়া বিশ্বকাপ ২০১৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…