চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনাকে লজ্জায় ডোবাল স্পেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চোটের কারণে মাঠে নামতে পারেননি। তাই গ্যালারিতে বসে খেলা দেখতে হল লিওনেল মেসিকে। আর্জেন্টাইন অধিনায়ক দেখলেন স্পেনের কাছে রীতিমত খড়কুটোর মত উড়ে গেল তার দল! প্রীতি ম্যাচে স্পেনের কাছে ৬-১ গোলে উড়ে গেছে গত বিশ্বকাপের রানার্সআপরা।

হ্যাটট্রিক করেছেন ক্লাব ফুটবলে খরায় থাকা ইস্কো। একটি করে গোল এসেছে ডিয়েগো কস্তা, থিয়াগো আলকান্তারা ও ইয়াগো আসপাসের থেকে।

মঙ্গলবার রাতে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে গত বিশ্বকাপে ঘরের মাঠে বিধ্বস্ত হওয়ার ক্ষতে প্রলেপ দিয়েছে ব্রাজিল। সেই রাতেই ইউরোপের আরেক মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানে হোর্হে সাম্পাওলির দলকে নিয়ে ছেলেখেলা করল স্পেন।

মেসির পাশাপাশি ছিলেন না সার্জিও আগুয়েরো ও অ্যাঙ্গেল ডি মারিয়া। সমস্যা চোট। সুযোগে আর্জেন্টিনার রক্ষণকে প্রথম ধাক্কাটা দেন ডিয়েগো কস্তা। মার্কো আসেনসিওর আলতো পাসে ফ্লিক করে অতিথিদের হতাশার সূচনাটা করেন অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড।

ম্যাচের ২৭ মিনিটে পাদপ্রদীপের আলোয় আসেন ইস্কো। ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খরায় ছিলেন। খরা কাটালেন দুর্দান্ত গোলেই। আরও একবার বলের যোগানদাতা তার ক্লাব সতীর্থ আসেনসিও।

আর্জেন্টিনার হয়ে ৩৯ মিনিটে ব্যবধান কমান নিকোলাস ওটামেন্ডি। ম্যানসিটি ডিফেন্ডারের গোলে খানিকটা স্বস্তি নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

Reneta

কিন্তু বিরতির পরের ৪৫ মিনিটে সেই স্বস্তি উবে গেছে। এই অর্ধটা ভুলে যেতেই চাইবে আর্জেন্টিনা। ৫২ মিনিটে ইয়াগো আসপাসের পাসে নিজের জোড়া গোলের সঙ্গে দলের ব্যবধান ৩-১ করেন ইস্কো। তিন মিনিট পরে আলকান্তারার গোল ম্যাচ থেকে ছিটকেই দেয় আলবিসেলেস্তেদের।

আর্জেন্টিনার হতাশা আরও বাড়িয়েছে ৭৩ মিনিটে ইয়াগো আসপাসের গোল। ততক্ষণে মনোবল হারিয়ে লড়ার শক্তিই শেষ আর্জেন্টিনার! তার এক মিনিট পর ইস্কো যখন হ্যাটট্রিক পূর্ণ করলেন, অতিথি ডিফেন্ডাররা যেন দ্রুত ম্যাচ শেষের অপেক্ষায়।

ম্যাচ অবশেষে শেষ হয়েছে। কিন্তু হোর্হে সাম্পাওলির দলের জন্য অশনি সংকেত হয়ে রইল সেই ম্যাচ। মেসি ছাড়া কতটা ছন্নছাড়া দুবারের বিশ্বসেরা দলটি, তারই বড় উদাহরণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গত ১৮ ম্যাচে না হারা স্পেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT