আন্তর্জাতিক

আরেক বিতর্কিত ব্যক্তি হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আরেক বিতর্কিত ব্যক্তি হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্যক্তিই সিনেটে অনুমোদন পেয়েছেন। আলাবামা অঙ্গরাজ্যের সিনেটর জেফ সেশনস ৫২-৪৭ ভোটে সিনেটে অ্যাটর্নি জেনারেল হিসেবে নির্বাচিত হন।

এটি ছিল ট্রাম্পের সবচেয়ে বিতর্কিত মনোনয়নগুলোর একটি।

টানা কয়েক দফা বিভেদপূর্ণ শুনানির পর সেশনস অনুমোদন পেলেন। শুনানিগুলোতে বারবারই ডেমোক্র্যাটরা তার মানবাধিকার বিষয়ক অতীত অবস্থানের প্রসঙ্গ তুলে আক্রমণ চালিয়েছেন।

সিনেট অনুমোদনের দিনও ডেমোক্রেটিক দলের এলিজাবেথ ওয়ারেন জেফ সেশনসের বিরুদ্ধে বর্ণবাদের ঐতিহাসিক অভিযোগ তুলে ধরলে তাকে চুপ করিয়ে দেয়া হয়।

মূলত রিপাবলিকানদের ভোটই পেয়েছেন সেশনস। ডেমোক্র্যাটদের মাত্র একজন- ওয়েস্ট ভার্জিনিয়ার সিনেটর জো মানচিন তার পক্ষে ভোট দেন।

সংখ্যাগরিষ্ঠের ভোটের মাধ্যমে অনুমোদন পাওয়া জেফ সেশনস এখন থেকে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ বিচার বিভাগ এবং এর ৯৩ জন মার্কিন রাষ্ট্রপক্ষীয় আইনজীবীসহ ১ লাখ ১৩ হাজার কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব নেবেন।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…