চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি হতাশার হারে প্রাপ্তি সৌম্যর ঝড়ো ব্যাটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সৌম্য সরকার আউট হতেই বাংলাদেশের আশাটা শেষ হয়ে গেল। বাঁহাতি ব্যাটসম্যান অনেকদিন পর হাত খুললেন। ২২ গজে দেখালেন আগ্রাসন। নেপিয়ারে নিউজিল্যান্ড বোলারদের শাসন করে ২৫ বলে তুলে নিলেন ফিফটি। তার কিছুপরই আউট। বাংলাদেশও ছিটকে গেল ম্যাচ থেকে।

বৃষ্টি আইনে পড়ে ১৬ ওভারে ১৭০ রানের লক্ষ্যটা হয়ে গেল বেশ বড়ই। শেষ পর্যন্ত কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে সফরকারীরা করতে পেরেছে ৭ উইকেটে ১৪২ রান।

হ্যামিল্টনে প্রথম টি-টুয়েন্টিতে ৬৬ রানে হারা বাংলাদেশ নেপিয়ারে বৃষ্টি আইনে হেরেছে ২৮ রানে, সঙ্গে সিরিজটাই। সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি বৃহস্পতিবার, অকল্যান্ডে। এই ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের চলতি নিউজিল্যান্ড সফর।

বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। আরেক ওপেনার নাঈম শেখ শুরুতে ছিলেন মারমুখী। তিনে নেমে সৌম্য সরকার দ্রুত ঘোরাতে থাকেন রানের চাকা।

দুইপ্রান্ত থেকেই রান আসা যখন প্রয়োজন, তখন ধীরগতির হয়ে পড়েন নাঈম। তারপরও ১০ ওভারে ১ উইকেটে বাংলাদেশ তোলে ৯৪ রান। শেষ ৩৬ বলে প্রয়োজন ছিল ৭৭ রান। বাংলাদেশ আরও ৫ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ৪০ রান।

নাঈম ৩৫ বলে ৩৮, সৌম্য ২৭ বলে ৫১ রান করে আউট হন। ১২ বলে ২১ রান আসে অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটে। ৬ বলে ১২ রান করে অপরাজিত থেকে যান মেহেদী।

Reneta

নিউজিল্যান্ড ইনিংসের যখন ১৩ বল বাকি, তখন শুরু হয়েছিল বৃষ্টি। খেলা বন্ধের আগে কিউইরা ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৭৩ রান।

ইনিংসের মাঝপথে ব্যাট হাতে ঝড় তোলেন গ্লেন ফিলিপস ও ড্যারেল মিশেল। তাদের ষষ্ঠ উইকেট জুটির তাণ্ডব নিউজিল্যান্ডকে দেখায় বড় সংগ্রহের পথ।

ফিলিপস ৩১ বলে ৫৮ ও মিশেল ১৬ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। অবিচ্ছিন্ন জুটিতে তারা ৬২ রান যোগ করেন মাত্র ২৫ বলে।

মেহেদী হাসান নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম। উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন নাসুম আহমেদ। বাঁহাতি স্পিনার ৪ ওভারে দেন মাত্র ২৫ রান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাসকিননাসুমমোস্তাফিজলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারের ৯০ দিন: নতুন কর্মসূচির প্রশংসার সঙ্গে কিছু বিষয়ে সমালোচনা

মে ১৭, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন: জাসদ

মে ১৭, ২০২৬

প্রত্যেক ব্যাটারকে আউট করতে মজা লাগে: নাহিদ রানা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফর্টিফাইড আটার বাণিজ্যিক সম্ভাবনা ও প্রযুক্তিগত দিক নিয়ে টেকনোসার্ভের কর্মশালা

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT