বিনোদন

আরও ভালো হবে ‘এক্সট্র্যাকশন টু’র মিশন

অস্ত্রধারী সৈনিক ও যুবক ধ্বংসস্তূপের মধ্যে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্রধারী সৈনিক ও যুবক ধ্বংসস্তূপের মধ্যে হাঁটছেন, পটভূমিতে ধোঁয়া ও আগুন জ্বলছে, যুদ্ধের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সের এই পর্যন্ত সবচেয়ে সাড়া জাগানোর ছবির তালিকায় উঠে এসেছে ক্রিস হেমসওয়ার্থ অভিনীত ‘এক্সট্র্যাকশন’ ছবিটি। জো রুশো জানিয়েছেন তিনি ‘এক্সট্র্যাকশন’র সিকুয়েল লেখার কাজ শুরু করেছেন। তিনি জানিয়েছেন, আরও ভালো হবে ‘এক্সট্র্যাকশন টু’-এর মিশন।

সিনেমাব্লেন্ডে দেয়া এক সাক্ষাতকারে রুশো বলেছেন, ‘আমি সিকুয়েল লেখা শুরু করেছি তিন সপ্তাহ আগে। লেখার জন্য এটা দারুণ একটি চরিত্র, সাথে যদি থাকে হেমসওয়ার্থের দারুণ পারফর্মেন্স। এটা আমার কাজকে আরও সহজ করে দেয়। আমি মনে করি পরের মিশনটা আরও ভালো হবে, ইমোশনালি এবং ফিজিক্যালি।’

২৪ এপ্রিল মুক্তি পাওয়া ‘এক্সট্র্যাকশন’ এর গল্পটিও জো রুশোর লেখা। ভাই অ্যান্থনি রুশোর সঙ্গে ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। বাংলাদেশের রাজধানী ঢাকার গল্পে নির্মিত ‘এক্সট্র্যাকশন’ সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে।

ছবিতে ‘টাইলার রেক’ চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। ছবির মূল এই চরিত্রটি অত্যন্ত শক্তিশালী। মৃত্যুর খুব কাছে থেকে এই চরিত্রটিকে একের পর এক অ্যাকশনে মেতে থাকতে দেখা যায়। ছবিতে ‘টাইলার রেক’ এর অ্যাকশন মুগ্ধ করেছে দর্শকদের। হিন্দুস্তান টাইমস

বিষয়:এক্সট্র্যাকশন টু ক্রিস হেমসওয়ার্থ জো রুশো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…