চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে করেছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ তারকা ক্রিস ইভানস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
ক্রিস ইভানস ও তার স্ত্রীর সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডের সবচেয়ে যোগ্য ব্যাচেলর বলা হতো ক্রিস ইভানসকে। তবে সেই উপাধি আর ব্যবহার করার উপায় রইলো না। বিয়ে করেছেন ক্যাপ্টেন আমেরিকা তারকা।

শনিবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেপ কডের একটি প্রাইভেট এস্টেটে বান্ধবী আলবা ব্যাপটিস্তাকে বিয়ে করেছেন তিনি।

বিয়েতে বর ও কনের পরিবার এবং মার্ভেল সহ-শিল্পীরা উপস্থিত ছিলেন। সোমবার সকালে টুইটারে ভক্তদের শুভকামনায় ট্রেন্ডিং-এ চলে আসেন ক্রিস ইভানস।

Banglabid

পেজ সিক্সের প্রতিবেদন অনুসারে, রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওয়ার্থ, জেরেমি রেনার, জন ক্রাসিনস্কি এবং তার স্ত্রী অভিনেত্রী এমিলি ব্লান্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের গোপনীয়তা নিশ্চিত করতে অতিথিদের ফোন জমা রেখে প্রবেশ করতে হয়েছিল। ভেন্যুর চারপাশে ছিল কড়া নিরাপত্তা।

৪২ বছর বয়সী ক্রিস ইভানসের সঙ্গে ২৬ বছরের লুসো-ব্রাজিলিয়ান অভিনেত্রী আলবা ব্যাপটিস্তার প্রেমের সম্পর্ক এক বছরেরও বেশি সময়ের। ২০২২ সালের নভেম্বরে এই জুটিকে প্রথমবারের মতো জনসম্মুখে দেখা যায়। সেন্ট্রাল পার্কে হাতে হাত ধরা অবস্থায় দেখা যায় তাদের। তার কিছুদিন পরে অবশ্য শোনা যায় যে তাদের সম্পর্ক ভেঙ্গে গেছে। তবে সব খবর মিথ্যা প্রমাণ হলো।

Reneta

আলবা ব্যাপটিস্তা পাঁচটি ভাষা পারেন: পর্তুগিজ, ইংরেজি, জার্মান, ফ্রেঞ্চ ও স্প্যানিশ। তিনি নেটফ্লিক্স সিরিজ ‘ওয়ারিওর নান’-এ ছিলেন। ‘মিসেস হ্যারিস গোজ টু প্যারিস’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাপ্টেন আমেরিকাক্রিস ইভানসক্রিস হেমসওয়ার্থজেরেমি রেনারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT