চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও বড় শাস্তির কথা ভেবেছিল বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ০২, মে ২০১৭
স্পোর্টস
A A
বিসিবি পরিচালক শেখ সোহেল

বিসিবি পরিচালক শেখ সোহেল

দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের দুটি ম্যাচে ইচ্ছাকৃতভাবে রান দেওয়ার অভিযোগে দুই ক্লাবকে নিষিদ্ধ করাসহ জড়িতদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এরচেয়ে আরও বড় শাস্তির কথা ভাবা হয়েছিল বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান শেখ সোহেল।

মঙ্গলবার তিনি জানান, লালমাটিয়া ক্রিকেট ক্লাব এবং ফিয়ার ফাইটার্সকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া লালমাটিয়া ক্লাবের সুজন মাহমুদ ও ফিয়ার ফাইটার্স ক্লাবের তাসনীম আহমেদকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আর কোচ, অধিনায়ককে পাঁচ বছর ও ম্যাচ দুটি পরিচালনাকারী আম্পায়ারদের ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

দেশের ক্রিকেটের ইতিহাসে এত বড় শাস্তি আগে পায়নি কোনও ক্রিকেটার বা ক্লাব।

৪ বলে ৯২ রান তোলার ঘটনা ঘটে ১২ এপ্রিল। সিটি ক্লাব মাঠে লালমাটিয়া ক্লাবের স্ট্রাইক বোলার সুজন মাহমুদ ইচ্ছা করে বাজে বলে করেন। ২০টি ডেলিভারি দিয়ে চারটি বৈধ বল করেন তিনি। প্রথম ওভারের ওই ২০ ডেলিভারিতেই প্রতিপক্ষ ম্যাচ জিতে নেয়। ইনিংস শেষ হয় মাত্র ৪ বলে।

তার দুইদিন আগে ফিয়ার ফাইটার্স ক্লাবের বোলার তাসনিম হাসান ১.১ ওভারে ৬৪ রান দেন। এ দুটি ঘটনায় তদন্ত শেষে মঙ্গলবার শাস্তির কথা ঘোষণা করেন শেখ সোহেল।

‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তর্জাতিকভাবে অপদস্থ করার জন্য এই কাজ করা হয়। জড়িতদের কোনও ছাড় দেব না। এটা ধিক্কারজনক অপরাধ। এর চেয়ে বড় শাস্তি থাকলেও আমরা দিতাম।’ বলেন সোহেল।

Reneta

আকসুও একটি রিপোর্ট দিয়েছে জানিয়ে সোহেল বলেন, ‘অনেকের সঙ্গে কথা বলেছি। ক্লাবের কর্মকর্তা, কোচ, ম্যানেজার, ক্যাপ্টেন ছাড়া কোনও বোলার এমন কাণ্ড ঘটাতে পারে না। আম্পায়াররা খেলা বন্ধ না করতে পারায় আমরা তাদেরও শাস্তি দিয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪ বলে ৯২ রানতদন্তবিসিবিশাস্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে ভিন্নমত পোষণকারীরা ভয় ও দমনের শিকার: অ্যামনেস্টি

পরবর্তী

পরীমনির কাছে যা শেখার আছে

পরবর্তী
পরীমনি

পরীমনির কাছে যা শেখার আছে

ভাড়াটে অতিথি এনে হাজতে গেলেন বর

সর্বশেষ

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

জুলাই ১৯, ২০২৬

বেলুচিস্তানে কেন আগুন? স্বাধীনতার আসল সুবিধাভোগী কে এবং নেপথ্যের ভূ-রাজনীতি

জুলাই ১৯, ২০২৬

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT