চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও অভিবাসী চাই: জার্মান মেয়র

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
৬:১০ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

ইউরোপের বেশিরভাগ দেশ যেখানে শরণার্থী ও অবৈধ অভিবাসীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে জার্মানির গোসলার শহরের মেয়র অলিভার জাংক মনে করেন, অর্থনৈতিক সমস্যাগ্রস্ত এলাকাগুলোকে পুনরুদ্ধার করতে অভিবাসনের জুড়ি নেই।

কেন্দ্রীয় জার্মানির এক বিখ্যাত পর্যটন কেন্দ্র গোসলার। এর বিচিত্র স্থাপত্যশৈলী, খোয়া বাঁধানো রাস্তা ছাড়াও স্কি করা বা পাহাড়ে সাইকেল চালানোর সুযোগের জন্য শহরটিতে ছুটে আসেন অনেকে।

আবার অনেকে আসেন ১৭৯৮ সালে বিখ্যাত কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এখানে এসে লেখালেখি করার অভিজ্ঞতার অনুভূতি নিতে।

তবে এখন শহরটি পরিচিতি পাচ্ছে অন্য কারণে। সমৃদ্ধ সংস্কৃতির আড়ালে গোসলার জড়িয়ে পড়েছে নানা সমস্যায়। এটি পশ্চিম জার্মানির দুর্বলতম অর্থনৈতিক ব্যবস্থাগুলোর একটি।

দেশটির অধিকাংশ এলাকার মতোই এখানেও জন্মহার অনেক কম, মাত্র ৫০ হাজার। প্রতিবছরই দেশটি দেড় থেকে দু’হাজার জনসংখ্যা হারাচ্ছে। অধিবাসী এবং কর্মীর অভাবে ধীরে ধীরে মারা যাচ্ছে শহরটি।

তাই জনসংখ্যার অভাব পূরণে অভিবাসীদের নিজের শহরে স্বাগত জানিয়েছেন মেয়র অলিভার জাংক।

অভিবাসী চেয়ে গোসলার মেয়রের দেxয়া বক্তব্য জার্মানি জুড়ে বিতর্কের সৃষ্টি করেছে। ইউরোপের অন্যান্য অঞ্চলে যেখানে অভিবাসীদের তাড়িয়ে দেয়া হচ্ছে, কিছু ক্ষেত্রে নির্মম আচরণও করা হচ্ছে, সেখানে অলিভার বলছেন যতো অভিবাসীই আসুক, তা যথেষ্ট নয়। তার আরো দরকার!

সম্প্রতি গোসলারের শহরতলী এলাকা জারগেনোলে ২ দশক আগে জার্মানি আসা রুশ অভিবাসীদের আয়োজিত এক সঙ্গীতানুষ্ঠানে মেয়র অলিভার নিজেও নেচেছেন।

অনুষ্ঠানে তিনি শহরের উন্নয়নে অবদান রাখার জন্য অভিবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেন, শুধু তাদের প্রচেষ্টাতেই জারগেনোর টিকে আছে।

আরো অভিবাসী চাওয়ার কারণে অনেকে তীব্র সমালোচনা করেছেন অলিভারের। তবে ২০১১ সালে নির্বাচনে ৯৪ শতাংশ ভোট পেয়ে বিজয়ী মেয়রের কথাকে তারা অবজ্ঞাও করতে পারছেন না।

ইউরোপে সবচেয়ে বেশি শরণার্থীকে আশ্রয় দেওয়া দেশ হলো জার্মানি। এ বছর ৫ লাখের বেশি শরণার্থীকে আশ্রয় দেওয়ার কথা রয়েছে দেশটির। যা গত বছর জার্মানির গৃহীত অভিবাসীর সংখ্যার প্রায় দ্বিগুণ।

যদিও আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ক্রমাগত ইউরোপ অভিমুখে আসা লোকের সংখ্যা বাড়তে থাকায় দেশটির আরো বেশি মানুষকে আশ্রয় দিতে হতে পারে।

ট্যাগ: অভিবাসীইউরোপজার্মানিশরণার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘৃণা জানাতে খন্দকার মুশতাকের বাড়ির পথে আওয়ামী লীগ নেতাকর্মীরা

পরবর্তী

বিশ্বব্যাংকের কালো তালিকায় বাংলাদেশের যেসব ব্যক্তি ও সংস্থা

পরবর্তী

বিশ্বব্যাংকের কালো তালিকায় বাংলাদেশের যেসব ব্যক্তি ও সংস্থা

অবশেষে মায়ের কোলে ‘সুরাইয়া’

সর্বশেষ

কার্সের ঘটনায় ক্ষুব্ধ রুট, ‘বারবার বোকামি করছে সতীর্থরা’

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT