বিনোদন

আমেরিকা’স গট ট্যালেন্টের চূড়ান্ত বিজয়ী ডারসি লাইন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

-4 Channel i News – চ্যানেল আই নিউজ

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমেরিকা’স গট ট্যালেন্ট এর চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। ‘আমেরিকার সেরা প্রতিভাবান’ হিসেবে সিজন ১২ এর চ্যাম্পিয়ন হয়েছে ১২ বছর বয়সী ডারসি লাইন ফারমার।

ডারসি লাইন ফারমার বুধবার রাতে তার অসাধারণ গান গাওয়া এবং ভেনট্রিলোকুইস্ট অ্যাক্টের মাধ্যমে সবার মন জিতে নেয়। প্রিয় পুতুল পেটুনিয়াকে নিয়ে এসেছিলো ডারসি।

বুধবার ডারসি ‘এনিথিং ইউ ক্যান ডু’ গানে পারফর্ম করে। সঙ্গে ভেন্ট্রিলোকুইস্ট হিসেবে ছিলেন টেরী ফ্যাটর। টেরী ফ্যাটরও আমেরিকা’স গট ট্যালেন্ট সিজন-২ জয়ী।

আমেরিকার প্রতিভাবানদের খুঁজে বের করার রিয়ালিটি শো আমেরিকা’স গট ট্যালেন্ট। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন বয়সী গায়ক, নৃত্যশিল্পী, জাদুকর ও কমেডি অভিনেতাসহ বিভিন্ন ধরনের শিল্পীরা প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন রাউন্ড পার করে বিচারকদের মন জয় করেছেন।

এই কঠিন লড়াইয়ে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিমোন কোওয়েলে, হোয়ি ম্যানডেল, মেল বি এবং হেইডি কাম। ইউএসএ টুডে।

বিষয়:আমেরিকা’স গট ট্যালেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…