বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হয়েছে আমেরিকা’স গট ট্যালেন্ট’ এর সেমিফাইনাল অনুষ্ঠান। এবারের সেমিফাইনাল ছিল সঙ্গীত শিল্পীদের দখলে। কেননা এগারো জন পারফর্মারের মধ্যে ছয়জনই ছিলেন সঙ্গীত শিল্পী।
অনুষ্ঠানে পারফর্ম করেছেন মাইক ইয়াং, গ্রেটার ওয়ার্ক্স, বিলি ও ইমিলি ইংল্যান্ড, প্রিচার লোওসন, ডারসি লাইন, সারা ও হিরো, এরিক জোনস, ইভি ক্লেয়ার, জনি ম্যানুয়েল, চেস গোয়েরিং এবং ইয়োলি মেয়র। শো’তে এগারো জন পারফর্ম করলেও ভোটের মাধ্যমে মাত্র পাঁচ জনকে নির্বাচিত করা হবে ফাইনালে লড়ার জন্য।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিমোন কোওয়েলে, হোয়ি ম্যানডেল, মেল বি এবং হেইডি কাম। সুপার মডেল ও বিজনেস ওম্যান টায়রা ব্যাংকস ছিলেন উপস্থাপনায়। সোনালী পোশাকে দারুণ দেখাচ্ছিল তাকে।
আমেরিকার প্রতিভাবানদের খুঁজে বের করার রিয়ালিটি শো আমেরিকা’স গট ট্যালেন্ট। এখানে যেকোন বয়সী প্রতিযোগী অংশ নিতে পারেন। গায়ক, নৃত্যশিল্পী, জাদুকর ও কমেডি অভিনেতাসহ বিভিন্ন ধরনের শিল্পীকে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয় এই রিয়ালিটি শোতে। হলিউড লাইফ।







