বিনোদন

‘আমি ভালো আছি’

‘আমি ভালো আছি’

সুমন

অস্ত্রোপচারের ১১ ঘণ্টা পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অর্থহীনের সুমন স্ট্যাটাস দিয়েছেন, ‘অপারেশন সফল, আমি ভালো আছি।’

আজ বৃহস্পতিবার সকালে অর্থহীনের সুমনের শরীরে জটিল অস্ত্রোপচার করা হয়। জানা গেছে, ব্যাংককের ব্যাংকক নার্সি হোম হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সুমনের শরীর থেকে পুরো পাকস্থলী বিচ্ছিন্ন করা হয়। অস্ত্রোপচারের আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সুমন নিজেই তা জানিয়েছেন। সুমন অনেক দিন থেকেই অসুস্থ। ক্যানসারসহ নানা জটিলতায় ভুগছেন।

এর আগে গতকাল বুধবার তিনি আরেকটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আগামীকাল (২০ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটে ব্যাংককে একটা স্টোমাক সার্জারি হবে। আমার পুরো পাকস্থলী কেটে ফেলে দেবেন ডাক্তার। এছাড়া আমাকে সুস্থ করার আর কোনও উপায় নাই।’

রাত ১১টায় হাসপাতাল থেকে ফেসবুক লাইভে সুমন বলেন, ‘যদি সব ঠিক থাকে অপারেশনের সময় ৩ থেকে ৪ ঘণ্টা স্থায়ী হবে। অপারেশনের পর ২/৩ ঘণ্টার মধ্যে আমার জ্ঞান ফিরবে। আমি ফেসবুকে এসে আমার খবর দেব। আর যদি ঝামেলা হয়, তাহলে অস্ত্রোপচারের সময়ের দৈর্ঘ্য ২০/২২ ঘণ্টা পর্যন্ত হতে পারে।’

এর আগে সুমনের শরীরে অনেকগুলো অস্ত্রোপচার করা হয়েছে।

বিষয়:সুমন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…