চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি পেশাদার শিল্পী, কারো সঙ্গে কাজ করতে আপত্তি নেই: অপু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A
অপু পেশাদার শিল্পী, কাজ করতে আগ্রহী, সুন্দর সাজে সেজে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে ঝামেলা ছিল। সেটাও শুধু শাকিব খানের সঙ্গে। এর বাইরে আমার কারো সঙ্গে কোনো ঝামেলা নেই। এমনকি আমি পেশাদার জীবনে ক্লিন। যেহেতু আমি পেশাদার শিল্পী, তাই কাজের ক্ষেত্রে কারো সঙ্গে কাজ করতে আপত্তি নেই।’

মঙ্গলবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে কথাগুলো বলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

এরআগে চিত্রনায়িকা শবনম বুবলীর করা একটি মন্তব্য ঢাকাই চলচ্চিত্রের দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দেয়। যে মন্তব্যটি ঘিরে সোশাল মিডিয়াতেও কথা বলতে দেখা যায় এই দুই নায়িকার ভক্ত অনুরাগীদেরও। কী মন্তব্য করেছিলেন বুবলী?

অপু বিশ্বাসের সাথে কাজ করতে আপত্তি আছে কিনা, সোমবার এফডিসিতে সাংবাদিকদের করা এমন এক প্রশ্নে ‘বসগিরি’ খ্যাত এই নায়িকা জানান, গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতে আপত্তি নেই।

নির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ না করার শর্তে অপু বিশ্বাস বলেন, ‘পেশাগত জীবনে আমার কাছে সবাই সমান। প্রত্যেক নায়িকাই আমার সহশিল্পী। কাউকে আলাদাভাবে দেখি না। সবাইকে রেসপেক্ট করি। কাজের জায়গায় আমি সবসময় ফেয়ার। তাই তাদের সঙ্গে কাজ করতে আপত্তি নেই। আমি মনে করি ভালো কাজ ও গল্পের প্রয়োজনে সবার সঙ্গে কাজ করাই বেটার।’

এদিকে, সোমবার ছিল অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়ের পঞ্চম জন্মদিন। পারিবারিক আয়োজনে মা ছেলে মিলে ফুরফুরে মেজাজে জন্মদিন পালন করেছেন বলেও জানান অপু।

বর্তমানে একাধিক সিনেমাতে কাজ করছেন অপু বিশ্বাস। কদিন আগে শেষ করেছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ঈশা খাঁ’ নামে দুটি সিনেমা। এছাড়া একাধিক বিপণন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। বিজ্ঞাপনেও অংশ নিচ্ছেন অপু বিশ্বাস।

ট্যাগ: অপুঅপু বিশ্বাসআব্রাম খান জয়এফডিসিজয়বুবলীলিড বিনোদনশবনম বুবলীসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপ: ৩ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ

পরবর্তী

টুইট করে বিজয় বললেন, ‘কথা দিচ্ছি, পাগলামি হবে’

পরবর্তী
লায়ার সিনেমার পোস্টার ও অভিনেতার ছবি, বাংলাদেশি সিনেমা ও তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইট করে বিজয় বললেন, ‘কথা দিচ্ছি, পাগলামি হবে’

জয়পুরহাটে ধর্ষণ মামলায় এক যুবকের ৬০ বছরের কারাদণ্ডের শুনানি চলেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে ধর্ষণ মামলায় এক যুবককে ৬০ বছরের কারাদণ্ড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT